ভারতের মহিলা টি-টোয়েন্টি দলে ১৫ বছরের শাফালি বর্মা
টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের মহিলা ক্রিকেটের লেজেন্ড মিতালি রাজ। তাঁর পরিবর্তে ভারতীয় দলে প্রবেশ করলেন মাত্র ১৫ বছরের শাফালি বর্মা। যাঁকে দেখে ১৬ বছরের সচিন তেন্ডুকরের আন্তর্জাতিক ক্র
টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের মহিলা ক্রিকেটের লেজেন্ড মিতালি রাজ। তাঁর পরিবর্তে ভারতীয় দলে প্রবেশ করলেন মাত্র ১৫ বছরের শাফালি বর্মা। যাঁকে দেখে ১৬ বছরের সচিন তেন্ডুকরের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের কথা মনে পড়ে যাচ্ছে অনেকের।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে
২৪ সেপ্টেম্বর থেকে ঘরের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারতের মহিলা ক্রিকেট দল। এই সিরিজের জন্য ১৫ বছরের শাফালি বর্মাকে ভারতীয় দলে ডাকা হয়েছে।

কেন শাফালি
চলতি বছর আইপিএল চলাকালীন মহিলা টি-টোয়েন্টি চ্যালেঞ্জে শাফালির ব্যাটিং-এ মুগ্ধ হন নির্বাচকরা। হরিয়ানার কিশোরীকে ওই টুর্নামেন্টে মিতালি রাজের টিম ভেলোসিটির হয়ে খেলতে দেখা যায়।

অনুপ্রেরণা
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকেই নিজের আইডল মানেন ১৫ বছরের শাফালি বর্মা। জানিয়েছেন ৫ বছর আগে হরিয়ানার লাহলির স্টেডিয়ামে রঞ্জি ট্রফি খেলতে গিয়েছিলেন সচিন। তাঁকে ঘিরে মানুষের উন্মাদনা দেখে তিনি সেই মুহূর্তেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন বলে জানিয়েছেন শাফালি।

পরিবারের সমর্থন
শাফালি জানিয়েছেন যে তাঁর বাবা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু তিনি পারেননি। তাই প্রথম থেকেই তাঁর বাবা তাঁকে ক্রিকেটার করার জন্য মরিয়া ছিলেন বলে জানিয়েছেন শাফালি বর্মা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications