আইপিএলে বাংলা থেকে ডাক পেয়েই কোটিপতি ১৫ বছরের প্রয়াস
মাত্র ১৫ বছর বয়সে কোটিপতি হয়ে গেলেন বাংলার প্রয়াস রায় বর্মন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১.৫ কোটি টাকা দিয়ে কিনে নিল প্রয়াসকে।
মাত্র ১৫ বছর বয়সে কোটিপতি হয়ে গেলেন বাংলার প্রয়াস রায় বর্মন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১.৫ কোটি টাকা দিয়ে কিনে নিল প্রয়াসকে। এছাড়াও তরুণ ক্রিকেটারদের মধ্যে বরুণ চক্রবর্তী ৮.৪ কোটি ও শিবম দুবে ৫ কোটি টাকা দাম পেলেন।

বাংলার ক্রিকেটার প্রয়াস বোলিং অলরাউন্ডার। লেগস্পিন করার পাশাপাশি ব্যাটের হাতটাও মন্দ নয় তাঁর। এবার বিজয় হাজারে ট্রফিতে ভালো পারফরম্যান্স করেছেন তিনি।
এত কম বয়সে আইপিএলে কেউ নিলামে কোটিপতি হয়নি। ফলে আইপিএল অভিষেকের আগেই রেকর্ড গড়ে ফেলেছেন প্রয়াস। এখন দেখার তিনি ম্যাচে সুযোগ পেলে কতটা দাপট দেখাতে পারেন।
বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের সঙ্গে একই দলে থেকে ট্রেনিং করবে প্রয়াস। ম্যাচ খেলার সুযোগ পাবে কিনা তা সময়ই বলবে, তবে অভিজ্ঞতার ভান্ডার যে পূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications