১৫ মার্চ : টেস্ট ক্রিকেটের আবির্ভাবের দিনে কলকাতায় কোন ইতিহাস রচনা করেছিল সৌরভের ভারত?

১৫ মার্চ : টেস্ট ক্রিকেটের আবির্ভাবের দিনে কলকাতায় কোন ইতিহাস রচনা করেছিল সৌরভের ভারত?

১৪৩ বছর আগের ১৫ মার্চ প্রথম টেস্ট ক্রিকেট প্রত্যক্ষ করেছিল বিশ্ববাসী। ঠিক তার ১২৪ বছর পর একই দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে ইতিহাস রচনা করছিল বর্তমান বিসিসিাই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। দেখে নেওয়া যাক সেই মুহূর্তগুলি।

১৮৭৭-র ১৫ মার্চ

১৮৭৭-র ১৫ মার্চ

১৮৭৭ সালের ১৫ মার্চ বিশ্বে প্রথম শুরু হয়েছিল টেস্ট ক্রিকেট। অস্ট্রেলিয়ায় সেই ম্যাচ খেলতে গিয়েছিল ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল ওই ঐতিহাসিক টেস্ট। ৪৫ রানে ম্যাচ হেরেছিল ইংল্যান্ড।

টেস্ট ক্রিকেটের প্রথম শতরান ও ৫ উইকেট

টেস্ট ক্রিকেটের প্রথম শতরান ও ৫ উইকেট

বিশ্বের প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ১৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ওপেনার চার্লস বানেরম্যান। যা লাল বলের ক্রিকেটে প্রথম শতরান। টেস্ট ক্রিকেটে প্রথম পাঁচ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের আলফ্রেজ শ। অস্ট্রেলায়র বিরুদ্ধে ওই ঐতিহাসিক টেস্টে এই নজির গড়েছিলেন তিনি।

ভারতে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া

ভারতে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া

প্রথম টেস্ট শুরু হওয়ার ১২৪ বছর পর বা ২০০১ সালে ভারত সফরে এসেছিল স্টিভ ওয়া নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। দুই দলের মধ্যে প্রথম টেস্ট মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে শোচনীয় হার বরদাস্ত করতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে। টানা ১৬ টেস্ট ম্যাচ জেতা অপ্রতিরোধ্য অজি শিবিরের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে ১১ মার্চ থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিল ভারত।

কলকাতা টেস্টের প্রথম ইনিংস

কলকাতা টেস্টের প্রথম ইনিংস

১৯ বছর আগে হওয়া ইডেন গার্ডেন্সের ওই ঐতিহাসিক টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৪৫ রান তোলে অস্ট্রেলিয়া। অজি শিবিরের হয়ে সর্বাধিক ১১০ রান করেন অধিনায়ক স্টিভ ওয়া। ৯৭ রান করেন ওপেনার ম্যাথু হেডেন। ম্যাচের প্রথম দিনে হ্যাটট্রিক করে বিশ্ব ক্রিকেটে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন ২০ পেরোনো হরভজন সিং। রিকি পন্টিং, অ্যাডম গিলক্রিস্ট ও শেন ওয়ার্ন ভাজ্জির শিকার হয়েছিলেন। জবাবে প্রথম ইনিংসে ১৭১ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক ৫৯ রান করেছিলেন ভিভিএস লক্ষ্মণ।

ফলো অন

ফলো অন

প্রথম ইনিংসে ২৭৪ রানে পিছিয়ে থাকা ভারতকে দ্বিতীয় ইনিংসে ফলো অন বা ফের ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। যে সিদ্ধান্তকে ক্রিকেটীয় ইতিহাসের অন্যতম ভুল বলে বিবেচনা করা হয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা বেশ ভালো হয়। তবে ২৩২ রানে ওপেনার শিবসুন্দর দাস, সদাগোপান রমেশ, সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে চাপেও পড়ে যায় ভারত।

'মাদার অফ অল কামব্যাক'

'মাদার অফ অল কামব্যাক'

কলকাতা টেস্টের দ্বিতীয় ইনিংসেও নির্ধারিত লক্ষ্যে পৌঁছনোর অনেক আগেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতীয় দলের ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড় যা করে দেখান, তাঁকে 'মাদার অফ অল কামব্যাক' বলে অভিহিত করা হয়। পিছিয়ে থাকা টিম ইন্ডিয়াকে টেনে তোলাই শুধু নয়, পঞ্চম উইকেটে ৩৭৬ রানের রেকর্ড পার্টনারশিপ গড়ে ভারতকে চালকের আসনে বসান তাঁরা। ২৮১ রানের ম্যারাথন ইনিংস খেলেন লক্ষ্মণ। ১৮০ রান করেন রাহুল দ্রাবিড়। ৬৫৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন ভারতের সেই সময়ের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেসপি, শেন ওয়ার্ন, মাইকেল কাসপরভিচ সহ সেই ইনিংসে মোট ৯ জন বোলারকে ব্যবহার করেছিলেন স্টিভ ওয়া।

ভারতের ঐতিহাসিক জয়

ভারতের ঐতিহাসিক জয়

কলকাতা টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়াকে ৩৮৩ রানের লক্ষ্য দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু ২১২ রানেই অল আউট হয়ে গিয়েছিলেন স্টিভ ওয়া শিবির। ওই ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন অফ স্পিনার হরভজন সিং। ৩ উইকেট নিয়েছিলেন সচিন তেন্ডুলকর। সেই দিনটিও ছিল ১৫ মার্চ। এরপর চেন্নাই টেস্ট জিতে সিরিজও জিতেছিল ভারত।

আইসিসি-র টুইট

আইসিসি-র টুইট

বলা হয়, কলকাতা টেস্ট জয়ের পরেই নাকি অন্যখাতে বইতে শুরু করে ভারতীয় ক্রিকেট। সেকথা মেনে নিয়েছে বিশ্ব ক্রিকেট। দিনটি স্মরণ করেছে আইসিসি-ও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+