২০২৪ সালের পর ভারতে দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি, জানুন কোথায় কোন আইসিসি ইভেন্ট

২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করবে ভারত। আজ আইসিসি জানাল, ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে কোন দেশে কোন আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হবে। আমেরিকা ও নামিবিয়া প্রথমবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল। শ্রীলঙ্কার সঙ্গে একযোগে ২০২৬ সালের টি ২০ বিশ্বকাপ ও বাংলাদেশের সঙ্গে একযোগে ২০৩১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করবে ভারত। এককভাবে আয়োজন করবে ২০২৯-এর চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে।

২০২৪ সালের পর ভারতে দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি

২০২২ সালে অস্ট্রেলিয়ায় বসছে পুরুষদের টি ২০ বিশ্বকাপের আসর। ২০২৪ সালের জুনে টি ২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। ২০২৫ সাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ফেরাচ্ছে আইসিসি, আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান, ফেব্রুয়ারিতে হবে এই টুর্নামেন্ট। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে টি ২০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত ও শ্রীলঙ্কা। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে ৫০ ওভারের বিশ্বকাপ একযোগে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া। ২০২৮ সালের অক্টোবরে টি ২০ বিশ্বকাপ আয়োজন যৌথভাবে করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০২৯ সালের অক্টোবর মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারতে। ২০৩০ সালের জুনে টি ২০ বিশ্বকাপ একযোগে আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ভারত ও বাংলাদেশ যৌথভাবে ২০৩১ সালের অক্টোবর নভেম্বরে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে।

বিডিং প্রক্রিয়ার মাধ্যমেই আইসিসি ইভেন্টগুলি কারা আয়োজন করবে তা চূড়ান্ত হয়েছে। এই প্রক্রিয়াটি দেখভালের দায়িত্বে ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, মার্টিন স্নেডেন ও রিকি স্কেরিটকে নিয়ে গঠিত আইসিসির সাব-কমিটি। বিডের যাবতীয় বিষয় খতিয়ে দেখার পর ওই কমিটি যে সুপারিশ করে তাকেই অনুমোদন দিয়েছে আইসিসির বোর্ড। একই পদ্ধতি অবলম্বন করে ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত সময়কালের মধ্যে মহিলাদের এবং অনূর্ধ্ব ১৯ দলের আইসিসি ইভেন্টগুলির আয়োজক দেশগুলির নাম আগামী বছরের গোড়াতেই চূড়ান্ত করা হবে। ১১টি পূর্ণ সদস্যের পাশাপাশি তিনটি অ্যাসোসিয়েট মেম্বার আইসিসি ইভেন্টগুলির দায়িত্ব পাওয়ায় বিশ্বজুড়ে ক্রিকেটের যে ব্যাপ্তির বিষয়টি স্পষ্ট হয়েছে তাতে উচ্ছ্বসিত আইসিসি। আইসিসির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে আমেরিকার বিশ্বকাপ আয়োজনের জন্য আবেদন করার বিষয়টি। এতে উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ানে ক্রিকেটকে কেন্দ্র করে বাণিজ্যের বিষয়টিও অন্য মাত্রা পাবে বলে মনে করা হচ্ছে। সাদা বলের আটটি ইভেন্টের জন্য ১৭টি দেশের ২৮টি প্রস্তাব জমা পড়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+