Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডিউটি করতে নারাজ পুলিশ কর্মীরা! প্রশ্নের মুখে পাকিস্তানের নিরাপত্তা
২৯ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পিসিবি। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ছয়দিনের মধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে পাকিস্তানের। কিন্তু মাঠের বাইরে বিতর্কে জেরবার পাকিস্তান। আয়োজন নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে। এমনকি পাকিস্তানের নিরাপত্তা কতটা ঢিলেঢালা সেটা ফের একবার প্রমাণিত হল।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডিউটি করতে নারাজ পাকিস্তানের পুলিশ কর্মীরা! এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে। পাকিস্তানের তিনটি স্টেডিয়াম করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা গুলি হচ্ছে। নিরাপত্তা ইস্যুতে এবার নতুন মাত্রা যোগ হল। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলিতে ডিউটি করতে অস্বীকার করায় পাকিস্তানে বরখাস্ত করা হল শতাধিক পুলিশকর্মীকে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়য়ে অনেককেই নানা দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মধ্যে অনেকে ছিলেন টিম হোটেলের নিরাপত্তার দায়িত্বে অনেকে আবার ছিলেন লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সংশ্লিষ্ট টিমের নিরাপত্তার দায়িত্বে। অনেক পুলিশকর্মী ও আধিকারিকয় এই ডিউটি করতে সরাসরি অস্বীকার করেছেন, আবার অনেকে কিছু না জানিয়ে ডিউটিতে যোগই দেননি। কর্তব্যে অবহেলা করা পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রায় ১০০ জনের বেশি পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
কয়েক দিন আগেই পাক গোয়েন্দা দফতর সূত্রে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল। গোয়েন্দা দফতরের সতর্কবার্তা ছিল পাকিস্তানের মাটিতে যে সমস্ত বিদেশীরা খেলা দেখতে এসেছে তাঁদেরকেও অপহরণ করা হতে পারে।
পাক গোয়েন্দা সংস্থা পাকিস্তান ইন্টেলিজেন্স ব্যুরো সতর্কবার্তায় জানিয়েছিলেন, জঙ্গিরা শহরের বাইরের এলাকায় ঘর ভাড়া নেওয়ার ছক কষেছে। বিশেষ করে যে সমস্ত জায়গায় পাক প্রশাসনের তেমনটা নজর নেই সেই জায়গাগুলিকেও জঙ্গিরা টার্গেট করছে বলে দাবি।
একইসঙ্গে উল্লেখ করা মূল কম লোকের যাতায়াত সেখানেই জঙ্গিরা টার্গেট করছেন। একেবারে সবার নজর এড়িয়ে অপহরণ সহ জঙ্গি কার্যকলাপ করা সম্ভব হয় সেজন্যে এমন জায়গাকেই জঙ্গিরা বেঁছে নিতে চাইছে বলেও দাবি তদন্তকারীদের। এই বিষয়ে পাক নাগরিকদেরও সতর্ক করা হয়েছে বলে খবর।
এদিকে রিজওয়ানদের পারফরম্যান্সে এবং আইসিসি ইভেন্টগুলির টানা ব্যর্থতায় হতাশ পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত বাণিজ্যিক সংস্থাগুলিও। এই পরিস্থিতিতে পিসিবি কর্তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর স্পনসর হারানোর আশঙ্কা করছেন। সব মিলিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে নাভিশ্বাস উঠছে পাক প্রশাসনের।












Click it and Unblock the Notifications