ওয়ার্ন থেকে গেইল, যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া ক্রিকেটারদের তালিকায় আর কোন কোন নাম?

ওয়ার্ন থেকে পিটারসন, যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া ক্রিকেটারদের তালিকায় আর কোন কোন নাম?

কথিত আছে যে ক্রিকেট ভদ্রলোকের খেলা। সেই বাইশ গজের খেলই যখন কলুষিত হয় বারবার, তখন হতাশ হওয়া ছাড়া ক্রিকেট প্রেমীদের কাছে আর কোনও উপায় থাকে না। কখনও ম্যাচ ফিক্সিং-দুর্নীতি তো কখনও যৌন কেলেঙ্কারিতে ডুবে গিয়ে ক্রিকেটকে কলঙ্কিত করেছন ক্রিকেটাররা। এ সংক্রান্ত এক তালিকায় চোখ রাখা যাক।

শেন ওয়ার্ন

শেন ওয়ার্ন

ক্রিকেট বিশ্বের দ্বিতীয় সর্বাধিক টেস্ট উইকেট সংগ্রাহক শেন ওয়ার্ন রয়েছেন তালিকার শীর্ষে। যাঁর বিরুদ্ধে নানা সময়ে বিভিন্ন যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতও ওয়ার্নের বিভিন্ন কীর্তিকলাপের সাক্ষী। দুই মডেলের সঙ্গে একই ঘরে প্রাক্তন অজি লেগ স্পিনারের ঘনিষ্ঠ মুহুর্তের ভিডিও ফাঁস হওয়াকে ঘিরে তীব্র বিতর্ক হয়েছিল।

ক্রিস গেইল

ক্রিস গেইল

তালিকার দ্বিতীয় স্থানে থাকবে ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের নাম। শ্রীলঙ্কার হোটেলে এক ব্রিটিশ মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল ইউনিভার্স বসকে। বিগ বাশ লিগ চলার সময় অন ক্যামেরা এক অস্ট্রেলিয় প্রেসেন্টারকে কটূক্তি করার অভিযোগে গেইলকে ওই টুর্নামেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছিল।

কেভিন পিটারসেন

কেভিন পিটারসেন

যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনের। এক প্লেবয় মডেলের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানাজানি হতেই বিতর্ক শুরু হয়েছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছিলেন পিটারসেন।

হার্শাল গিবস

হার্শাল গিবস

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হার্শাল গিবস নিজেই নিজের অবৈধ সম্পর্কের কথা জানিয়েছেন। এক হোটেল কর্মী মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তিনি নিজের জীবনীতে লিখেছেন। গিবসের লেখনিতে আরও বেশ কিছু এমন ঘটনার পাওয়া যায়, যা বিতর্কিত।

শাহিদ আফ্রিদি

শাহিদ আফ্রিদি

ক্রিকেট মাঠে যতটা দক্ষতা নিয়ে খেলতেন, ততটাই বিতর্কিত শাহিদ আফ্রিদির জীবন। সহ-ক্রিকেটার, কোচ এবং নিজের দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে অশান্তি ছাড়াও যৌন কেলেঙ্কারির দাগ রয়েছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের গায়ে। ২০০০ সালে প্রথমবার বিতর্কে জড়িয়েছিলেন আফ্রিদি। এ ধরনের আরও বিতর্ক প্রাক্তন পাক ক্রিকেটারের কেরিয়ারের সঙ্গে জুড়ে গিয়েছে।

মহম্মদ শামি

মহম্মদ শামি

কয়েক বছর আগে ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামির বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ এনেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। যদিও সেই অভিযোগ প্রমাণ হয়নি। ওই ঘটনার পর থেকে স্ত্রীর হাসিনের থেকে আলাদাই থাকেন ডান হাতি ফাস্ট বোলার।

ইমাম-উল-হক

ইমাম-উল-হক

বছর দুয়েক আগে পাকিস্তানের বাঁ হাতি ব্যাটসম্যান ইমাম-উল-হক এ ধরনের এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। যেখানে পাক ক্রিকেটারের বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ এনেছিলেন তাঁর বান্ধবী। এ সংক্রান্ত নানা তথ্য-প্রমাণ প্রকাশ্যে আসতেই বিতর্ক তুঙ্গে পৌঁছেছিল। যদিও এই ইস্যুতে খুব বেশি জলঘোলা হয়নি।

স্কট কুগেলেইজন

স্কট কুগেলেইজন

তালিকায় রয়েছে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার স্কট কুগেলেইজনের নাম। তাঁর বিরুদ্ধে ২০১৫ সালে হ্যামিলটনে এক মহিলাকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠেছিল। ঘটনা জানাজানি হওয়ার পরও স্কটকে দলে অন্তর্ভূক্ত করায় সমালোচনার মুখে পড়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও চেন্নাই সুপার কিংস। যদিও পরে নির্দোষ বলে প্রমাণিত হন ওই ক্রিকেটার।

ইয়ান বথাম

ইয়ান বথাম

ইংল্যান্ডের কিংবদন্তি স্যর ইয়ান বথামের নামও রয়েছে এই তালিকায়। যাঁর বিরুদ্ধে স্ত্রীর সঙ্গে প্রতারণা করে একাধিক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছিল। সে সময় এ ব্যাপারে চর্চাও হয়েছিল।

মাইক গ্যাটিং

মাইক গ্যাটিং

ইংল্যান্ডের আরও এক কিংবদন্তি মাইক গ্যাটিংয়ের বিরুদ্ধেও যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট চলাকালীন তিনি হোটেলের ঘরে এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন বলে শোনা যায়। যদিও সেই অভিযোগ মানেন না ওই প্রাক্তন ক্রিকেটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+