আইপিএলের ১০ বছর : আইপিএলের ইতিহাসে প্রথম দশটি সর্বনিম্ন দলগত রান
নতুন রেকর্ড তৈরি করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেকেআর এর ১৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে বিরাট কোহলির দল মাত্র ৪৯ রানে অলআউট হয়ে গিয়েছে। একনজরে দেখা যাক আইপিএলের সর্বনিম্ন প্রথম দশটি স্কোর।
রবিবাসরীয় ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে নতুন রেকর্ড তৈরি করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেকেআর এর ১৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে বিরাট কোহলির দল মাত্র ৪৯ রানে অলআউট হয়ে গিয়েছে। আইপিএলের দশ বছরের ইতিহাসে এটাই সর্বনিম্ন টিম টোটাল। এত কম রানে এর আগে কোনও দল আউট হয়নি।
আইপিএলের ১০ বছর : ২০০৮-১৬, গত ৯ বছরে কমলা টুপির মালিক হয়েছেন কারা?
T20 ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী প্রথম পাঁচ জন কারা?
কলকাতার হয়ে ম্যাচে মোট দশটি উইকেটই তুলে নেন পেসাররা। বস্তুত কোনও স্পিনারকে দিয়ে বলই করাননি অধিনায়ক গৌতম গম্ভীর। নাথন কুল্টার-নাইল, ক্রিস ওকস, কলিন ডি গ্র্যান্ডহোম ও উমেশ যাদবের পেস আক্রমণে কোহলি অ্যান্ড কোং পুরোপুরি ধরাশায়ী হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক আইপিএলের সর্বনিম্ন প্রথম দশটি দলগত রান কারা কখন করেছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
২০০৮ সালে আইপিএলের প্রথম বছরের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সকে নাস্তানাবুদল করে হারায় কলকাতা নাইট রাইডার্স। ব্রেন্ডন ম্যাককুলামের ১৫৮ রানের সৌজন্যে ২২২ রান করে কেকেআর। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮২ রানে শেষ হয় আরসিবির ইনিংস।

ডেকান চার্জার্স হায়দ্রাবাদ
২০১০ সালের ম্যাচে প্রথমে ব্যাট করে আরসিবির বিরুদ্ধে মাত্র ৮২ রান করে ডেকান চার্জার্স। ফলে ৯ উইকেটে ম্যাচ হারতে হয় তাদের।

রাজস্থান রয়্যালস
২০১১ সালের আইপিএল ম্যাচে কলকাতার বিরুদ্ধে ১৫.২ ওভারে ৮১ রানে অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস। কলকাতা ম্যাচ জেতে ৮ উইকেটে।

দিল্লি ডেয়ারডেভিলস
২০১৩ সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৮০ রানে শেষ হয় দিল্লির ইনিংস। রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ম্যাচ জেতে হায়দ্রাবাদ।

চেন্নাই সুপার কিংস
মুম্বইয়ের বিরুদ্ধে ১৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০১৩ সালের আইপিএলে মাত্র ৭৯ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। ৬০ রানে ম্যাচ হারতে হয় ধোনি বাহিনীকে।

কোচি টাস্কার্স কেরল
আইপিএলের একসময়ের দল কোচি টাস্কার্স কেরল ২০১১ সালে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ৭৪ রানে অলআউট হয়ে যায়। ১৩০ রান তাড়া করতে নেমে কোচি ম্যাচ হারে ৫৫ রানে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
২০১৪ সালে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ৭০ রানে অলআউট হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফলে ৮ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ হারতে হয় কোহলিদের।

কলকাতা নাইট রাইডার্স
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০০৮ সালের আইপিএলে ৬৭ রানে অলআউট হয়ে যায় কলকাতা। শন পোলক ১২ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন।

রাজস্থান রয়্যালস
১৩৪ রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস মাত্র ৫৮ রানে অলআউট হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। ২০০৯ সালের সেই ম্যাচ আরসিবি জেতে ৭৫ রানে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
২০১৭ সালে ইডেন ম্যাচে আইপিএলের ইতিহাসে দলগত সর্বনিম্ন স্কোর করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেকেআর এর বিরুদ্ধে ১৩২ রান তাড়া করতে নেমে বিরাট অ্যান্ড কোং মাত্র ৪৯ রানে অলআউট হয়ে গেল। কলকাতা ম্যাচ জিতল ৮২ রানে।












Click it and Unblock the Notifications