জেনে নিন আইপিএল ফাইনালের কিছু এক্সক্লুসিভ তথ্য
কলকাতা, ২৩ মে : আগামিকাল আইপিএল ফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।
কলকাতায় হাই ভোল্টেজ ফাইনালে ঘরের টিম নাইট রাইডার্স না থাকলেও মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। এমনটাই জানা গিয়েছে আইপিএল কমিটি সূত্রে।

লিগ টেবিলে ১ ও ২ নম্বরে শেষ করা দুটো দলই এবারের ফাইনালে মুখোমুখি হচ্ছে। চেন্নাইয়ের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে মুম্বই জিতে ফাইনালে উঠে যায়। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে মাত দিয়ে ষষ্ঠ বারের জন্য ফাইনালে উঠেছে ধোনির দল। এবার দেখার ফাইনালে শেষ হাসি কে হাসেন।
নিচে দেখে নিন এবারের ফাইনাল নিয়ে ১০ টি এক্সক্লুসিভ তথ্য
- এই নিয়ে তৃতীয়বার ফাইনালে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। ফলাফল ১-১। ২০১০ সালে চেন্নাই জেতে, ২০১৩ সালে জেতে মুম্বই।
- এবার জিতলে ইতিহাস তৈরি করবে চেন্নাই সুপার কিংস। আজ পর্যন্ত কোনও দল আইপিএলে তিনবার ট্রফি জেতেনি। ২০১০ ও ২০১১ সালে ধোনিরা ট্রফি জেতেন।
- এই নিয়ে ৬ বার ফাইনালে উঠল চেন্নাই। ২০০৮, ২০১০ (জয়ী), ২০১১ (জয়ী), ২০১২, ২০১৩ সালে ফাইনালে ওঠে সিএসকে।
- এই নিয়ে দ্বিতীয়বার আইপিএলের আসর বসছে ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে। এর আগে ২০১৩ সালের ফাইনাল এখানে হয়েছিল। সেবারও প্রতিপক্ষ ছিল চেন্নাই ও মুম্বই।
- কাল মুম্বই জিতলে অনন্য রেকর্ড তৈরি করবেন দলের কোচ রিকি পন্টিং। ২০১৩ সালে খেলোয়াড় হিসাবে আইপিএল জেতেন তিনি। এবার জিতলে কোচ হিসাবেও সেই রেকর্ড ছোঁবেন তিনি।
- চেন্নাই ওপেনার ডোয়েন স্মিথ ২০১৩ সালে মুম্বই দলে ছিলেন এবং আইপিএল জেতাতে বড় ভূমিকা নেন। এবার চেন্নাই জিতলে দুই দলের হয়েই ট্রফি জিতবেন তিনি।
- এবার চেন্নাই জিতলে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দল হিসাবে লিগ তালিকার এক নম্বরে থেকে জিতবে তাঁরা। এর আগে ২০০৮ সালে রাজস্থান রয়্য়ালস এই কৃতিত্ব দেখায়।
- এর আগের চারবার লিগ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দল আইপিএল খেতাব জিতেছিল। সেই হিসাবে এগিয়ে মুম্বই।
- এবার জিতলে চেন্নাই, কলকাতার পর তৃতীয় দল হিসাবে ২ বার খেতাব জিতবে মুম্বই।
- যদি ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যায় (সোমবারের রিজার্ভ ডে-ও) তাহলে গ্রুপ শীর্ষে থাকার সুবিধা হিসাবে চ্যাম্পিয়ন হবে চেন্নাই সুপার কিংস।
More From
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস
ipl 8 chennai super kings mahendra singh dhoni mumbai indians rohit sharma eden gardens kolkata আইপিএল ৮ চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনি মুম্বই ইন্ডিয়ানস রোহিত শর্মা
Read in English: 10 facts about IPL 2015 CSK-MI Final












Click it and Unblock the Notifications