(ছবি) একনজরে ভারত-বাংলাদেশ সিরিজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
ঢাকা, ৮ জুন : ঠিক পাঁচ মাসের মাথায় বুধবার ফের টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে তাদের দেশে একটিমাত্র টেস্ট খেলবেন বিরাট কোহলিরা।
আইপিএল শেষ করেই দল নিয়ে বাংলাদেশে পাড়ি দিয়েছেন নতুন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। ফলে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে তাঁর জন্য।
বাংলাদেশে একটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। একদিনের দলের অধিনায়কত্ব করবেন মহেন্দ্র সিং ধোনি।
টেস্ট শেষ হওয়ার পর এই মাসেরই ১৮, ২১ ও ২৪ তারিখ তিনটি একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। ভরা বর্ষায় জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে এর আগে কোনও ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়নি বাংলাদেশে। ফলে প্রতিটি একদিনের ম্যাচের জন্যই একটি করে অতিরিক্ত দিন রাখা হয়েছে।
আসুন দেখে নেওয়া যাক ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য একঝলকে।

ভারত-বাংলাদেশ
টেস্টে এখনও পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। ২০০০ সালে প্রথমবার মুখোমুখি হয় দুটি দেশ।

ফতুল্লা স্টেডিয়াম
এই প্রথম ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ টেস্ট খেলা হবে। এর আগে ২০০৬ সালে এখানে অস্ট্রেলিয়ার সঙ্গে একমাত্র টেস্টটি খেলে বাংলাদেশ।

ভারত
বাংলাদেশের সঙ্গে কখনও টেস্ট হারেনি ভারত। সাতটির মধ্যে ৬ টি টেস্ট জিতেছে ভারত। একটি টেস্ট ড্র হয়েছে।

ভারত-বাংলাদেশ
মোট চারটি টেস্ট সিরিজ খেলা হয়েছে দুই দেশের মধ্যে। এবং সবকটিই হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ ভারতে কখনও টেস্ট খেলেনি।

বিরাট কোহলি
টেস্ট অধিনায়ক কোহলি এই প্রথম বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলবেন। এখনও পর্যন্ত ৩৩ টি টেস্ট খেললেও এই প্রথম বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি।

মুরলী বিজয়
বর্তমান দলে একমাত্র মুরলী বিজয়, হরভজন সিং ও ইশান্ত শর্মা ছাড়া কারও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।

হরভজন সিং
এই দলে একমাত্র হরভজন সিংয়েরই একশোটি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি ১০১ টি টেস্ট খেলেছেন।

রবি শাস্ত্রী
এবার ভারতের টিম ডিরেক্টর তথা অন্তর্বর্তীকালীন কোচ হয়ে গিয়েছেন রবি শাস্ত্রী।

বাংলাদেশ
টেস্ট খেলার স্বীকৃতি পাওয়ার পর ভারতের বিরুদ্ধেই প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়া সেই ম্য়াচে ৯ উইকেটে জেতে ভারত।

শচীন তেন্ডুলকর
ভারত-বাংলাদেশ সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে শচীন তেন্ডুলকরের। ৯টি ইনিংস খেলে ৫টি শতরান সহ মোট ৮২০ রান করেছেন তিনি।

জাহির খান
জাহির খান বল হাতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ১৪ টি ইনিংসে তিনি পেয়েছেন ৩১ টি উইকেট।

ভারত-বাংলাদেশ
এই মুহূর্তে আইসিসি টেস্ট ক্রমতালিকায় ভারত রয়েছে তৃতীয় স্থানে। আর বাংলাদেশ রয়েছে নবম স্থানে।












Click it and Unblock the Notifications