ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ সেমিফাইনাল নিয়ে ১০টি তথ্য
সিডনি, ২০ মার্চ : আইসিসি ওয়ার্ল্ডা কাপ ২০১৫-এর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। আগামী ২৬ মার্চ সিডনিতে হবে খেলা।
চলতি বিশ্বকারে এখনও পর্যন্ত ভারত অপরাজেয়। বাংলাদেশকে ১০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে এসেছে ভারত। অন্যদিকে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া।

ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ সেমিফাইনাল নিয়ে ১০টি তথ্য
১. বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। এর আগে গ্রুপ লিগ স্তরে, সুপার সিক্স, কোয়ার্টার ফাইনাল ও ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত।
২. বিশ্বকাপে মোট ১০ বার একে অপরের মুখোমুখি হয়েছে এই দুটি দল। যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৭টিতে এবং ভারত ৩টিতে।
৩. অস্ট্রেলিয়া আজ পর্যন্ত কখনও বিশ্বকাপ সেমিফাইনালে হারেনি। ১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচে ড্র করেছিল। ১৯৭৫, ১৯৮৭, ১৯৯৬,২০০৩, ২০০৭ সালের সেমিফাইনালে জিতেছে।
৪. এবছরের বিশ্বকাপে ধোনির ১০০ শতাংশ জয়ের রেকর্ড রয়েছে।
৫. ভারত এখনও খেলা হওয়া ৭ টি ম্যাচের ৭টিতেই জিতেছে। সেখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কাছে একটি ম্যাচে হেরেছে।

৬. অজয় জাদেজা একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেছেন বিশ্বকাপে। রিকি পন্টিংয়ের ভারতের বিরুদ্ধে ২ টি শতরানের রেকর্ড রয়েছে।
৭. ২০১১ সালে যারা খেলেছিলেন তাদের মধ্যে এবছরও খেলছেন এমন খেলোয়াড় হলেন, অস্ট্রেলিয়ার- মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন, ব্র্যাড হ্যাডিন, মিশেল জনসন। ভারতের - ধোনি, বিরাট কোহলি, আর আশ্বিন, সুরেশ রায়না
৮. চলতি বিশ্বকাপে এই প্রথমবার সিডনির মাঠে ভারত খেলবে। অস্ট্রেলিয়া খেলবে দ্বিতীয়বার। এর আগে সিডনির মাঠেই শ্রীলঙ্কাকে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
৯. ভারত যদি বৃহস্পতিবার জেতে তাহলে তা রেকর্ড হবে - টানা ২ বার ফাইনালে ওঠার। এর আগে, ১৯৮৩ (জয়ী), ২০০৩ (হার), ২০১১ (জয়ী) সালে ফাইনালে খেলেছে ভারত। অস্ট্রেলিয়া ৬টি ফাইনালে খেলেছে। ১৯৭৫ (হার), ১৯৮৭ (জয়), ১৯৯৬ (হার), ১৯৯৯ (জয়), ২০০৩ (জয়), ২০০৭ (জয়)।
১০. এই সেমিফাইনাল ম্যাচটি খারাপ আবহাওয়ার জন্য যদি বাতিল হয়ে যায়, তাহলে ফাইনালে সরাসরি পৌছে যাবে ভারত। কারণ পুল বি-তে শীর্ষে থেকে শেষ করেছিল ভারত। পুল এ-তে অস্ট্রেলিয়া ছিল দ্বিতীয় স্থানে।
সবচেয়ে বেশি রান
- অস্ট্রেলিয়া - ৩০৩ (৫টি ইনিংস, গড় ১০১) - রিকি পন্টিং
- ভারত - ১৯৪ (৬ ইনিংস, গড় ৩২.৩৩) - শচীন তেণ্ডুলকর
ব্যক্তিগত সর্বোচ্চ রান
- রিকি পন্টিং - ১৪০ নট আউট (২০০৩)
- ভারত - ১০০ নট আউট (১৯৯৯)
সবচেয়ে বেশি উইকেট
- স্টিভ ওয় এবং ক্রেগ ম্যাকডারমেট - ৮ টি উইকেট (অস্ট্রেলিয়া)
- কপিল দেব - ৯টি উইকেট (ভারত)
সর্বোচ্চ রান
- অস্ট্রেলিয়া - ৩৫৯/২ রান ৫০ ওভারে (২০০৩)
- ভারত - ২৮৯/৬ রান ৫০ ওভারে (১৯৮৭)
সর্বনিম্ন রান
অস্ট্রেলিয়া - ৩৮.২ ওভারে ১২৯ রান (১৯৮৩)
ভারত - ৪১.৪ ওভারে ১২৫ রান (২০০৩)












Click it and Unblock the Notifications