অনুব্রত গড়ে ফের বড় ভাঙন বিজেপিতে! বুথ সভাপতি-সহ কয়েকশো নেতা কর্মীর যোগদান তৃণমূলে
অনুব্রত গড়ে ফের বড় ভাঙন বিজেপিতে! বুথ সভাপতি-সহ কয়েকশো নেতা কর্মীর যোগদান তৃণমূলে
অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গড়ে ফের বিজেপিতে (BJP) ভাঙন। এবারের ভাঙন নানুরের (Nanoor) সর্পলেহনার আলবাঁধা গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিজেপির বুথ সভাপতি-সহ কমপক্ষে আড়াইশো নেতা-কর্মী শাসক শিবিরে যোগদান করেছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বিজেপির দাবি, ভয় দেখিয়ে দলবদল করা হয়েছে।

সংগঠন বৃদ্ধির প্রস্তুতির মধ্যে ফের ভাঙন
২০২৩-এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করেছে সবকটি রাজনৈতিক দল। এর মধ্যে বিরোধী শিবিরের চিন্তাই সব থেকে বেশি। কেননা বুথে শক্তি বাড়াতে হবে। বিজেপিওবুথে শক্তি বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। তারই মধ্যে গেরুয়া শিবিরে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। নানুরের সর্পলেহনার আলবাঁধা পঞ্চায়েতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ২৫০-র বেশি বিজেপি নেতা কর্মী।

দলবদল বুথ সভাপতির
দলবদলকারীদের তালিকায় রয়েছে সঞ্জীব গাঁতাইত নামে এক বুথ সভাপতি। স্থানীয় তৃণমূল বিধায়ক বিধান মাঝির উপস্থিতিতে এই দলবদল হয়। দলত্যাগী বুথ সভাপতি স্থানীয় বিজেপি নেতৃত্বকে নিশানা করেছেন। তিনি বলেছেন, বুথেজয়ের পরেও বিজেপি নেতারা পাশে এসে দাঁড়াননি। তৃণমূলের উন্নয়ন দেখেই এই দলবদল বলে জানিয়েছেন ওই নেতা। তৃণমূলও একই দাবি করেছে। ঘাসফুল শিবির দাবি করেছেন রাজ্যের উন্নয়নমূলক কাজ দেখেই এই সিদ্ধান্ত। যদিওবিজেপির অভিযোগ ভয় দেখিয়ে এই দলবদল করানো হয়েছে। প্রসঙ্গত এর আগে যাঁরা বিরোধী কোন দল থেকে তৃণমূলে যোগ দিয়েছেন তাঁদের সবারই সুর ছিল একই, উন্নয়ন দেখেই তৃণমূলে যোগদান।

এলাকায় তৃণমূলে শক্তি বাড়ল
২০২১-এর ভোটে বীরভূমে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। তবে কোনও কোনও জায়গায় বেগ দিয়েছিল বিজেপি। নানুরে তৃণমূল জয় পেলেও সর্পলেহনা আলবাঁধা পঞ্চায়েতের ১১ টি বুথের মধ্যে ৯ টিতেজয়ী হয়েছিল গেরুয়া শিবির। কিন্তু বছর খানেকের মধ্যে সেখানেই ভাঙন।এর আগে বছরের শুরুতে বীরভূমেরই দুবরাজপুরে বিজেপিতে ভাঙন ধরায় তৃণমূল। সেই সময় যাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁদের মধ্যে রয়েছেন দুবরাজপুর শহর সভাপতি সন্দীপ আগরওয়াল,শহরের সাধারণ সম্পাদক স্বরূপ আচার্য। ছিলেন জেলা কমিটির সদস্য তথা বিধানসভার পর্যবেক্ষক প্রভাত চট্টোপাধ্যায়। তাঁরা অভিযোগ করেছিলেন, বিজেপির কোনও নীতি নেই, উন্নয়নের কোনও পরিকল্পনাও নেই।

পুরুলিয়াতেও বিজেপিতে ভাঙন
এদিকে পুরুলিয়াতেও বিজেপিতে ভাঙন ধরিয়েছে তৃণমূল কংগ্রেস। তপশিলি মোর্চার একাধিক নেতা শাসক শিবিরে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বিজেপি ত্যাগীনেতা-কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে ঘাসফুল শিবিরে যোগদান করেছেন শতাধিক বিজেপি নেতা-কর্মী।












Click it and Unblock the Notifications