'দাদার ঘরে ফিরে আসুন', অনুব্রতর বাড়িতে শুরু যজ্ঞের আয়োজন
'দাদার ঘরে ফিরে আসুন', অনুব্রতর বাড়িতে শুরু যজ্ঞের আয়োজন
অনুব্রত মণ্ডলের বাড়িতে ফের মহাযজ্ঞের আয়োজন। কেষ্ট থাকতেই আয়োজন করা হয়েছিল এই যজ্ঞের। কিন্তু তাঁর গ্রেফতারির পর সব ভেস্তে যায়। প্যান্ডেল সব খুলতে শুরু করে দেওয়া হয়েছিল। কিন্তু নতুন করে ফের সেই মহাযজ্ঞের আয়োজন শুরু হয়েছে। অনুব্রত মণ্ডলের কল্যাণ কামনায় এবার তাঁর বাড়িতে আয়োজন করা হচ্ছে সেই মহাযজ্ঞের। ১৫ অগাস্টের দিন হবে সেই মহাযজ্ঞ।

অনুব্রতর বাড়িতে মহাযজ্ঞের আয়োজন
অনুব্রত মণ্ডলে নীচুপট্টির বাড়ির চেহারা একেবারে বদলে গিয়েছে। খাঁ খাঁ করছে গোটা বাড়ি। দেখলে মনে হচ্ছে জন মানুষ নেই। অথচ কয়েকদিন আগে পর্যন্ত অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে ভিড় গমগম করত। প্রিয় েনতা যাতে তাড়াতাড়ি ফিরে আসেন তার জন্য বিশেষ মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। প্যান্ডেল বাঁধা হচ্ছে অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে। আগামীকাল অর্থাৎ ১৫ অগাস্ট সেখানে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। তার প্রস্তুতি এখন চলছে পুরোদমে। অনুব্রত নিজেই প্রথমে আয়োজন করেছিলেন সেই যজ্ঞের কিন্তু তাঁর গ্রেফতারির পর সেসব বাতিলে হয়ে গিয়েছিল। তারপরে আবার নতুন করে সেই যজ্ঞের আয়োজন করা হচ্ছে।

অনুব্রত মণ্ডলে সিবিআই হেফাজতে
সিবিআই হেফাজতে নিয়েছে অনুব্রত মণ্ডলকে। আপাতত শ্রীঘরে রয়েছেন তিনি। বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা এক প্রকার ঝিমিয়ে গিয়েছেন সিবিআই হেফাজতে। তিনি নাকি গুম হয়ে রয়েছেন। মেয়ের সঙ্গে দেখা করতে চেয়েছেন অনুব্রত। একাধিক শারীরিক সমস্যা রয়েছে তাঁর। আজই তাঁকে আলিপুর কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেখানে অনুব্রত মণ্ডলকে স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে ফের জেরা করতে শুরু করবে সিবিআই।

৮০ পাতার চার্জশিট
অনুব্রত মণ্ডলের নামে ইতিমধ্যেই ৮০ পাতার চার্জশিট তৈরি করে ফেলেছে সিবিআই। সেই চার্জশিটে একের পর এক বিস্ফোরক তথ্য দেওয়া হয়েছে। সায়গল হোসেেনর সঙ্গে ৪৫টি যৌথ সম্পত্তি রয়েছে অনুব্রতর। এনামুল কীভাবে গরু পাচার করতেন তাঁর সব তথ্য অনুব্রতর কাছে ছিল। এমনকী অনুব্রত মণ্ডল নিজে কতটাকা গরুপাচারের জন্য পেতেন তার সব তথ্য দেওয়া হয়েছে সেখানে। ৮০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটকে টার্গেট করেই এগোচ্ছে সিবিআই। এক প্রকার অনুব্রত মণ্ডলকে ঘিরে ফেলেছেন তদন্তকারীরা।

অনুব্রত পর কে
পার্থ চট্টোপাধ্যায়ের পর অনুব্রত মণ্ডল। তারপর কে? এই নিয়ে বিজেপির অন্দরে চাপ বাড়ছে। একের পর এক িটএমসি নেতা এবার মুখ খুলতে শুরু করেছেন। তাঁরা অনুব্রতর ভাষায় কথা বলতে শুরু করেছেন। টিএমসি সাংসদ সৌগত রায় হুঙ্কার দিয়ে বলেেছন যাঁরা টিএমসির সমালোচনা করবে তাঁদের গায়ের চামড়া িদয়ে জুতো তৈরি করব। শুধু সৌগত রায় নন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসিত মজুমদাররাও সুর চড়িয়েছেন অনুব্রতর সুরেই












Click it and Unblock the Notifications