West Bengal Police: অনুব্রতহীন বীরভূমে পুলিশকে লক্ষ্য করে বোমা! আহত এক, নজর রাখছে কমিশন
West Bengal Police: লোকসভা নির্বাচনের (Lok sabha Election 2024) আগে ফের বাংলায় আক্রান্ত পুলিশ! একেবারে পুলিশ লক্ষ্য করে একাধিক বোমা ছোঁড়ার অভিযোগ। আর তাতে এক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অনুব্রতহীন বীরভূমের লাভপুরে। আর এরপরেই পুলিশের তরফে গোটা বীরভূমজুড়ে বিশাল পুলিশি তৎপরতা শুরু হয়েছে।
বিভিন্ন জায়গায় দুস্কৃতীদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। এমনকি বীরভূমজুড়ে বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তাও (West Bengal Police) ।লোকসভা নির্বাচনের আগে বাংলায় আইনশৃঙ্খলা নিয়ে কড়া নির্বাচন কমিশন। বিশেষ করে বীরভুম সহ একাধিক জেলার নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার উপর বিশেষ নজর রাখা হচ্ছে কমিশনের তরফে।

এমনকি ভোটের সময় যে কোনও ধরনের অশান্তির দায় রাজ্য পুলিশের উপর পড়বে বলেও স্পষ্ট বার্তা কমিশনের তরফে দেওয়া হয়েছে। আর এর মধ্যেই পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনা। ঘটনাস্থল সেই বীরভূম। পুলিশ সুত্রে খবর, বিহার থেকে কারিগর এনে লাভপুরে অস্ত্র তৈরি করা হচ্ছিল।
আর সেই অস্ত্র ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে পারে। গোপন সুত্রে খবর পেয়েই বুধবার বিকেলে তল্লাশিতে যান স্থানীয় পুলিশ আধিকারিকরা। আর সেই সময় হঠাত করেই পুলিশকে টার্গেট করে বোমাবাজি শুরু হয়ে যায় বলে অভিযোগ। এমনকি গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ।
গুলি লাগে লাভপুর থানার এক পুলিশ কর্মীর পায়ে। কার্যত গুরুতর অবস্থায় ওই পুলিশ কর্মীকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশ বাহিনী। যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। লাভপুরের হাতিয়া গ্রামজুড়ে দুস্কৃতিদের খোঁজে পুলিশ রীতিমত চিরুনি তল্লাশি চালায় বলে জানা গিয়েছে।
আর এই দীর্ঘ তল্লাশিতে গ্রাম থেকে ২টি ওয়ান শটার, ২টি মাস্কেট, ১০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে ইতিমধ্যে লাভপুর থানার পুলিশ গ্রেফতারও করেছে। ধৃতদের জেরা করে বিশাল এই কেলেঙ্কারির পর্দা ফাঁস করার চেষ্টা পুলিশের
অন্যদিকে ঘটনার পরেই বীরভূমে পুলিশের তৎপরতা বেড়েছে। বলে রাখা প্রয়োজন, ভোটের আগে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূম। নজরে রাখতে হয়েছে অনুব্রত মন্ডলকে। এমনকি ভোটের আগে পুলিশকে বোমা মারার মন্তব্যও একটা সময় শোনা গিয়েছিল এই তৃণমূল নেতার মুখে।
বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে অনুব্রত। আর সেই সময় এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। সূত্রের খবর, এই ঘটনা নির্বাচন কমিশনের তরফে নজর রফাক্যহা হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications