দেহরক্ষীর বাড়ি সিবিআই যেতেই কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন অনুব্রত

ভোট পরবর্তী হিংসা মামলাতে ফের তাঁকে তলব করেছে সিবিআই। গত কয়েক দফায় একাধিকবার তাঁকে ডাকা হয়। কিন্তু শারীরিক ভাবে অসুস্থতার কারন দেখিয়ে বারবার হাজিরা এড়িয়ে যান অনুব্রত। আর এর মধ্যেই বৃহস্পতিবার দুপুরে হিংসা'র মধ্যেই মামলাত

ভোট পরবর্তী হিংসা মামলাতে ফের তাঁকে তলব করেছে সিবিআই। গত কয়েক দফায় একাধিকবার তাঁকে ডাকা হয়। কিন্তু শারীরিক ভাবে অসুস্থতার কারন দেখিয়ে বারবার হাজিরা এড়িয়ে যান অনুব্রত। আর এর মধ্যেই বৃহস্পতিবার দুপুরে হিংসা'র মধ্যেই মামলাতে বীরভূমের বেতাজ বাদশাকে তলব করেছে সিবিআই।

 কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন অনুব্রত

তাঁর হাজিরা দেওয়া নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

আর এর মধ্যেই বোলপুরের বাড়ি থেকে রওনা দিলেন অনুব্রত। বুধবার বিকেলে কলকাতা'র উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। তবে সিবিআই দফতরে বৃহস্পতিবার দুপুরে হাজিরা দেওয়া নিয়ে বিশেষ কিছু বলেননি অনুব্রত।

যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, শরীর মোটেই ভালো নেই। আগামী তিন তারিখ ডাক্তার দেখানোর কথা রয়েছে। সেদিনই কলকাতায় ডাক্তার দেখানোর কথা জানিয়েছেন অনুব্রত মন্ডল। কলকাতাতে অনুব্রত মন্ডলের একটি বাড়ি রয়েছে। সেখানেই রাতে থাকার কথা রয়েছে বলে জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, আজ বুধবার সকালেই অনুব্রত মন্ডলের এক দেহরক্ষী সায়গল হোসেনের বাড়িতে হানা দেয় সিবিআই। তাঁর ডোমকলের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালান তদন্তকারীরা। সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত তল্লাশি চলে বলে জানা যাচ্ছে। অনুব্রত মন্ডলের ইতিমধ্যে আয় ব্যায় সংক্রান্ত তথ্য তলব করেছে সিবিআই।

এমনকি আয়কর দেওয়ার ব্যাপারে আয়কর দফতরের তরফে তথ্য তলব করা হয়েছে। আর এর মধ্যেই দেহরক্ষী সায়গল হোসেনের বাড়িতে সিবিআই হানা জথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তদন্তকারীরা। অনুব্রত মন্ডলের সম্পত্তির বিষয়ে দেহরক্ষী অনেক কিছু জানতে পারেন বলে মনে করা হচ্ছে। এমনকি সায়গল হোসেনের সম্পত্তিও সিবিআই নজরে। একাধিক গাড়ি-বাড়ি কীভাবে? তা নিয়ে প্রশ্ন রয়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের।

এই সমস্ত তথ্য খুঁজতেই এদিন সিবিআই অনুব্রত মন্ডলের দেহরক্ষীর বাড়িতে হানা বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন গত কয়েকদিন আগেই সায়গল হোসেনের পরিবার দুর্ঘটনার মধ্যে পড়ে। তাতে বেশ কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয়। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। বিরোধীদের অভিযোগ, গোপন তথ্য ফাঁস হওয়া ঠেকাতেই সায়গল হোসেনকে খুনের চক্রান্ত চলছে।

আর এর মধ্যেই সিবিআই হানা। আর এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই বোলপুরের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা দিলেন অনুব্রত। তবে বৃহস্পতিবার সিবিআই দফতরে যাবেন কিনা তা নিয়ে জল্পনা রয়েই গিয়েছে। তবে আইনজীবী সূত্রে খবর, সম্ভবত বৃহস্পতিবার নিজাম প্যালেস যেতে পারেন কেষ্টা। তবে সবটাই নাকি নির্ভর করছে তাঁর শরীরের পরিস্থিতি'র উপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+