আদালতে অনুব্রতকে নিয়ে আসা মাত্রই 'চোর চোর' স্লোগান! দেখানো হল জুতো

শেষ পর্যন্ত সিবিআই-এর হাতে গ্রেফতার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল (Anubrata Mondal) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এদিন সকালে তাঁর বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ তল্লাশি চালায় সিবিআই (CBI)। আর এর কিছুক্ষণ পরেও গ্রেফতার করা হয়

শেষ পর্যন্ত সিবিআই-এর হাতে গ্রেফতার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল (Anubrata Mondal) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বৃহস্পতিবার সকালে কেউ কিছু বুঝে ওঠার আগেই তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই। এরপর সেখান থেকে সোজা অনুব্রত মন্ডলকে তুলে নিয়ে যাওয়া কুটলিতে শীতলপুর ইসিএলের গেস্ট হাউসে। নিরাপত্তার কথা ভেবেও দীর্ঘপথ পাড়ি দিয়ে সেখানেই অনুব্রত মন্ডলকে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষা করার চারটে ১৫ নাগাদ গ্রেফতার করা হয় অনুব্রত মন্ডলকে। সই করানো হয় অ্যারেস্ট মেমোয়। আর এরপরেই নাকি মানসিক ভাবে ভেঙে পড়েছেন অনুব্রত মন্ডল। এমনকি চোখের কোনে জল এসে গিয়েছিল বলেও জানাচ্ছেন ঘনিষ্ঠরা।

জুতো দেখানো হয় বলেও অভিযোগ

জুতো দেখানো হয় বলেও অভিযোগ

এই মুহূর্তে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছে অনুব্রত মন্ডলকে। ১৪ দিনের হেফাজতে নেওয়ার জন্যে ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে। তবে এদিন আদালতে অনুব্রত মন্ডলকে তোলার সময় চোর চোর স্লোগান দেওয়া হয়। এমনকি তাঁকে জুতো দেখানো হয় বলেও অভিযোগ। যা নিয়ে একেবারে হুলস্থুল বেঁধে যায় আদালত চত্বরে। সকাল থেকেই এদিন একযোগে আদালতের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে বাম এবং বিজেপি। একেবারে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করে নেতা কর্মীরা।

'চোর চোর' স্লোগান

'চোর চোর' স্লোগান

এমনকি বিভিন্ন সময়ে যেমন ভাবে অনুব্রত মন্ডলকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে গুড় বাতাসা নিয়ে! এমনকি ভোটের সময় চড়াম চড়াম ধাক বাজবে বলেও একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন অনুব্রত। এদিন আদালতের বাইরে সেগুলিকে তুলে এনে বিক্ষোভ দেখান বিরোধী নেতা কর্মীরা। আদালতের বাইরে কেউ দিলেন গুড় বাতাসা আবার কেউ ঢাক ঢোল নিয়ে বাজাতে শুরু করেন। শুধু আদালতের বাইরেই নয়, গোটা রাস্তায় একাধিকবার এদিন অনুব্রত মন্ডলকে গরু চোর বলে স্লোগান দেওয়া হয়। যদিও এদিন কোনও মন্তব্যে প্রতিক্রিয়া দেননি অনুব্রত মন্ডল। একেবারে চুপ করেই বসেছিলেন।

কড়া নিরাপত্তা মোড়কে অনুব্রত

কড়া নিরাপত্তা মোড়কে অনুব্রত

অনুব্রত মন্ডল। অন্যতম হাই প্রোফাইল গ্রেফতার সিবিআইয়ের কাছে। ফলে বেশ কিছু বিষয়কে মাথায় রাখতে হচ্ছে সিবিআইকে। যদিও ইতিমধ্যে ১০০ জনের একটি কেন্দ্রীয় বাহিনীর টিম অনুব্রত মন্ডলকে ঘিরে রাখা হয়েছে। শীতলপুর ইসিএলের গেস্ট হাউসকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। এমনকি আসানসোল আদালত চত্বরের বাইরেও একেবারে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশের তরফেও বিশাল টিম প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি র‍্যাফকেও তৈরি রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+