বিজেপি কর্মীকে গ্রেফতারের 'আদেশ'! সরকারি আইনজীবীকে অনুব্রতর নির্দেশ ঘিরে বিতর্ক
বিজেপি কর্মীকে গ্রেফতারের 'আদেশ'! সরকারি আইনজীবীকে অনুব্রতর নির্দেশ ঘিরে বিতর্ক
পুলিশকে বোম মারার কিংবা দলের কর্মী শায়েস্তা করতে গাঁজার কেস দেওয়ার নিদান দিতে শোনা গিয়েছে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। এবার তাঁকে শোনা গেল, বিজেপি কর্মীকে গ্রেফতারের জন্য আদেশ দিতে।

অনুব্রত মণ্ডলের কাছে অভিযোগ
সোমবার অনুব্রত মণ্ডল গিয়েছিলেন বীরভূমের দুবরাজপুরের রবীন্দ্রভবনে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে যোগ দিতে। সেখানেই এক মহিলাকর্মী অভিযোগ করেন, একবছর আগে তাঁর বাড়িতে বোমাবাজি, লুটপাটের ঘটনা ঘটলেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিংবা পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।

সরকারি আইনজীবীকে নির্দেশ অনুব্রতর
অভিযোগ শোনার পর অনুব্রত মণ্ডল জানতে চান, সেই মামলাটি এখনও চলছে কিনা। ইতিবাচক উত্তর পেয়ে অনুব্রত মণ্ডল সরকারি কৌসুলিকে নির্দেশ দেন, অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করানোর জন্য।

দাপট বাড়বে তৃণমূলের, আশঙ্কা বিজেপির
যদিও বিজেপির অভিযোগ গ্রামে অশান্তির ঘটনায় ইন্ধন ছিল তৃণমূল কর্মী মল্লিকা হাজরার। তাঁর বাড়িতে বোমা মারার ঘটনাও ছিল সাজানো। এই ঘটনায় তৃণমূলের লোক গ্রেফতার হলেও, বিজেপির তরপে অভিযুক্তরা জামিন পেয়ে যান। বিজেপির অভিযোগ অনুব্রত মণ্ডলের এই নির্দেশের জেরে এলাকায় দাপট বাড়বে তৃণমূলের।

আগে অনুব্রত দিয়েছিলেন বিতর্কিত নির্দেশ
আগেও অনুব্রত মণ্ডলকে বিতর্কিত নির্দেশ দিতে শোনা গিয়েছে। কোনও সময় তিনি দলের কর্মীকে নির্দেশ দিয়েছেন পুলিশকে বোম মারুন। আবার কোনও সময় দলের নেতা, কর্মীদের বাগে আনতে প্রকাশ্যেই বলেছেন গাঁজার কেসে গ্রেফতার করানোর জন্য। যা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়।












Click it and Unblock the Notifications