ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই অনুব্রতের মন্তব্য, 'কাল থেকে খেলা হবে'

বীরভুমে ১১টাই পাব, ভোটে দিন ঘোষণা হতেই বললেন অনুব্রত। একই সঙ্গে তাঁর মন্তব্য খেলা হবে।

অবশেষে বহু প্রতিক্ষিত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল অরোরা বিকেল সাড়ে চারটে নাগাদ সাংবাদিক বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন।

২৯৪ আসনের পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট গ্রহণের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কমিশন। তবে এত দফায় ভোট ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। ইতিমধ্যে এত দফায় ভোট হওয়া নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে তৃণমূল নেত্রীর ক্ষোভ, অন্যদিকে বীরভূমের সমস্ত আসনে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী অনুব্রত মন্ডল।

কাল থেকেই খেলা হবে...!

কাল থেকেই খেলা হবে...!

বাংলায় ভোট ঘোষণা হতেই খেলা হবে স্লোগান ফের একবার শোনা গেল অনুব্রত মন্ডলের মুখে। তিনি বলেন, কাল থেকেই খেলা হবে। শুধু তাই নয়, সমস্ত বিধানসভায় জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বীরভূমের বেতাজ বাদশা। তিনি বলেন, বীরভূমের প্রত্যেকটি আসনই পাব। ১১ টার মধ্যে ১১টাই পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। একই সঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনুব্রত মন্ডল আরও বলেন, যদি ওরা নজরবন্দি করতে চায় করবে। তাতে তাঁর কিছু যায় আসে না বলেই দাবি।

খেলা হবে! স্লোগানে চড়ছে পারদ

খেলা হবে! স্লোগানে চড়ছে পারদ

ভোটের দিন ঘোষণার আগে থেকেই খেলা হবে স্লোগান অন্যমাত্রা নিয়েছে রাজ্য-রাজনীতিতে। অনুব্রত মন্ডলের মুখে একাধিকবার খেলা হবে স্লোগান শোনা গিয়েছে। পালটা দিয়েছেন দিলীপ ঘোষও। কেষ্টাকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য ছিল, এবার ভোটে খেলা হবে। তবে এবার সেই খেলা খেলবে বিজেপি। আর সাইডে বসে দেখবে নাকি অনুব্রত মন্ডল! যদিও তাতে তাঁর কাছে যায় আসেনি। ভোটের দিন ঘোষণা হতেই ফের খেলা হবে স্লোগান অনুব্রতের মুখে। যদিও আজ মমতার মুখেও খেলা হবে স্লোগান ছিল।

খেলা হবে মমতার মুখেও

খেলা হবে মমতার মুখেও

ভোটের দিন ঘোষণার পরেই খেলা হবে স্লোগান শোনা গিয়েছে মমতার মুখেও। আট দফা ভোট নিয়ে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদী-অমিত শাহের কথাতেই বাংলায় এত দফায় ভোট করানো হচ্ছে। শুধু তাই নয়, আরও একবার এই বিষয়টি নিয়ে ভেবে দেখা পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন তিনি। মমতার হুঁশিয়ারি, খেলা হবে। আট দফায় খেলা হবে। আর ওদের হারানোর চ্যালেঞ্জ মমতার মুখে।

বীরভূমের লড়াই হাড্ডাহাড্ডি

বীরভূমের লড়াই হাড্ডাহাড্ডি

২০১৬ বিধানসভা নির্বাচনে বীরভূমের ১১টি আসনের মধ্যে অনুব্রত ম্যাজিকে শাসকদল দখল করেছিল ৯টি। ২০১৯ লোকসভার হিসেব বলছে, এই ১১টি বিধানসভা আসনের অর্ধেকের বেশিতেই লিড ধরে রাখতে পেরেছিল তৃণমূল। তবে, অন্তত গোটা পাঁচেক আসনে লড়াই ছিল সেয়ানে সেয়ানে। লোকসভার পর রাজ্যজুড়ে প্রতিষ্ঠান বিরোধিতা তীব্র হয়েছে। গেরুয়া শিবির আশায় বুক বাঁধছে, গোটা বীরভূম জেলাতেই তাঁরা তৃণমূলকে সমানে সমানে টক্কর দেবে। যদিও, লড়াই যে সেয়ানে সেয়ানে হবে সেটা মেনে নিয়েও শাসকদলের নেতারা ভরসা রাখছেন 'কেষ্ট'র উপর। এবং তিনিও আত্মবিশ্বাসী তৃণমূলকে প্রত্যেক কেন্দ্রে জেতানোর ব্যাপারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+