Asia Cup 2023: গিলের শতরান, অক্ষরের লড়াই ব্যর্থ! এশিয়া কাপে বাংলাদেশের কাছে পরাস্ত ভারত, দুরন্ত মুস্তাফিজুর

Asia Cup 2023: এশিয়া কাপের ফাইনালের আগে বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে পরাস্ত ভারত। শুভমান গিলের শতরান, অক্ষর প্যাটেলের লড়াই ব্যর্থ। এই জয়ই এশিয়া কাপ থেকে টাইগারদের বড় প্রাপ্তি।

শুভমান গিল এদিন ওডিআই কেরিয়ারের পঞ্চম শতরান হাঁকালেন। টপ ও মিডল অর্ডারের ব্যর্থতা ঢেকে আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন অক্ষর প্যাটেল। কিন্তু ৪৯তম ওভারে অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শার্দুল ঠাকুর ও অক্ষর ফিরতেই ভারতের আশা শেষ হয়ে যায়।

Asia Cup 2023: গিলের শতরান, অক্ষরের লড়াই ব্যর্থ!

ভারতের সামনে জয়ের জন্য ২৬৬ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল বাংলাদেশ। রোহিত শর্মার দল ৪৯.৫ ওভারে ২৫৯ রানে অল আউট হয়ে যায়। যার ফলে সুপার ফোরে কলম্বোয় ৬ রানে একমাত্র সান্ত্বনার জয়টি ছিনিয়ে নিল শাকিব আল হাসানের বাংলাদেশ। ভারত আজকের দলে পাঁচটি পরিবর্তন এনেছিল। ফলে পূর্ণশক্তির দল না নামলেও ফাইনালের আগে ধাক্কা খেলেন রোহিতরা।

Asia Cup 2023: গিলের শতরান, অক্ষরের লড়াই ব্যর্থ!

আটটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ১৩৩ বলে সর্বাধিক ১২১ রান করেন শুভমান গিল। অক্ষর প্যাটেল তিনটি চার ও ২টি ছয়ের সৌজন্যে ৩৪ বলে ৪২ রান করেন। লোকেশ রাহুল ১৯, সূর্যকুমার যাদব ২৬ ও শার্দুল ঠাকুরের ১১ ছাড়া কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছননি। রোহিত শর্মা ০, তিলক বর্মা ৫, ঈশান কিষাণ ৫, রবীন্দ্র জাদেজা ৭, মহম্মদ শামি ৬ রান করেন।

মুস্তাফিজুর রহমান ৮ ওভারে ৫০ রান দিয়ে ৩ উইকেট নেন। অভিষেক ম্যাচে প্রথম ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মার উইকেট নিয়েছিলেন। শেষ ওভারেও স্নায়ুর লড়াইয়ে সফলভাবে উত্তীর্ণ তানজিম হাসান সাকিব। তিনি ১টি মেডেন-সহ ৭.৫ ওভারে ৩২ রানে ২ উইকেট নেন। মেহেদি হাসানের ৯ ওভারে ১টি মেডেন, ৫০ রানে তিনিও ২ উইকেট নেন।

শাকিব আল হাসান ২টি মেডেন-সহ ১০ ওভারে ৪৩ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন। মেহেদি হাসান মিরাজ ৫ ওভারে ২৯ রান খরচ করে একটি উইকেট পেয়েছেন। টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। অধিনায়ক শাকিব আল হাসানের ৮০, তৌহিদ হৃদয়ের ৫৪, নাসুম আহমেদের ৪৪ রানের দৌলতে বাংলাদেশ তোলে ৮ উইকেটে ২৬৫।

মেহেদি হাসান ২৯ ও তানজিম হাসান সাকিব ঝোড়ো ১৪ রান করে অপরাজিত থাকেন। শার্দুল ঠাকুর তিনটি, মহম্মদ শামি ২টি এবং প্রসিদ্ধ কৃষ্ণ, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট দখল করেন। এশিয়া কাপে ভারতকে শেষবার বাংলাদেশ হারিয়েছিল ২০১২ সালে। ১১ বছর পর এশিয়া কাপের আসরে মেন ইন ব্লুকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়াল বাংলাদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+