অনন্ত আম্বানির বিয়েতে যাবেন না! হঠাৎ কী অসুখে আক্রান্ত হলেন অক্ষয় কুমার?

বেশকিছুদিন ধরেই উৎসবের মেজাজে গোটা আম্বানি পরিবার। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে বলে কথা! শুক্রবার ১২ জুলাই সকাল থেকে তুমুল কাণ্ড গোটা মুম্বই জুড়ে। আগের দিন থেকেই মুম্বই আস্তে শুরু করেছেন বিশেষ অতিথি অভ্যগতরা। দেশ বিদেশ থেকে মুম্বই এসেছেন বিশিষ্টরা। আর সবকিছুতেই কোনও রকমের কমতি রাখতে নারাজ মুকেশ আম্বানি। প্রাইভেট জেট, কোটি টাকার গাড়ি, বিলাসবহুল হোটেল, অতিথিদের অভ্যর্থনার জন্য কী ব্যবস্থা না নেই! অবশ্য হবে নাই বা কেন? অতিথিদের তালিকাটাও তো নেহাত সাধারণ নয়।

হলিউড, বলিউডের তাবড় সেলিব্রিটি, ক্রীড়া দুনিয়ার বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে শুরু করে দেশ ও বিদেশের হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরা সামিল হচ্ছেন মুকেশ আম্বানির ছেলের বিয়েতে। প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, কিম কর্দাশিয়ান, রেমা, ডব্লিউ ডব্লিউ ই সুপারস্টার জন সিনা, সোহো একাধিক আন্তর্জাতিক স্তরের তারকারা রয়েছে। সঙ্গে অমিতাভ বচ্চন, শাহরুখ খান সহ আমন্ত্রিত গোটা বলিউড। বিয়েতে উপস্থিত সচিন তেন্ডুলকরের পাশাপাশি ক্রীড়া জগতের তারকারা। একই সঙ্গে দেশের প্রতিটি প্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ও স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ ভাবে আমন্ত্রণ জানিয়েছেন মুকেশ আম্বানি।

তবে এতো আনন্দের মধ্যেও খানিক দুঃখের খবর, অনন্ত আম্বানির বিয়েতে উপস্থিত হচ্ছেন না বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। জানা গিয়েছে, অক্ষয় গত দুই দিন ধরে অসুস্থ বোধ করছিলেন অক্ষয়। এরপরেই করোনা পরীক্ষা কোরান তিনি। এবং রিপোর্টে দেখা গিয়েছে করোনা পজেটিভ হয়েছেন অক্ষয় কুমার। ইতিমধ্যেই আইসোলেশনে রয়েছেন অভিনেতা। আর যারফলে অনন্ত আম্বানির বিয়েতে উপস্থিত হতে পারবেন না তিনি। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি সরফিরা-র প্রমোশনে একাধিক স্থান ঘুরছিলেন অক্ষয়, আর এরই মাঝখানে কোভিড আক্রান্ত হন।

দুটি গ্র্যান্ড প্রি- ওয়েডিং অনুষ্ঠানের পরে টানা চলছে অনুষ্ঠান। হলদি, সঙ্গীত, মেহেন্দির পর এবার পালা বিয়ের। রানির মতো সেজে উঠেছে পৃথিবীর অন্যতম দামি বাড়ি অ্যান্টিলিয়া। আর সেইসঙ্গেই পাল্লা দিয়ে চড়ছে উত্তেজনার পারদ। একেবারে রাজকীয় বিয়ের সাক্ষী হতে চান সকলেই। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলের বিয়ে দেখতে উদগ্রীব গোটা দুনিয়া। একই সঙ্গে ছোট ছেলের জীবনের বিশেষ দিনের জন্যে আয়োজনে কোনও কমতি রাখেননি মুকেশ ও নীতা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+