ছবি : বাড়ির ভিতর প্রেমের ইতি, কুশলের পর বিগ বস থেকে আউট হলেন আরমান কোহলি
মুম্বই, ২১ ডিসেম্বর : বিগ বস হাউসের প্রেম ঋতুর বিদায় হল বুঝি। বুধবার সবাইকে চমকে দিয়ে বিশেষ মিড উইক এলিমেশনে কুশল টন্ডন আউট হয়ে গিয়েছেন। জনতার ভোটে এবার বাড়ির বাইরে গেলেন আরমান কোহলির।
কুশল-গহরের প্রেম খুল্লমখুল্লা ছিল। কিন্তু আরমান-তনিশা প্রেমে গদগদ হলেও সাসপেন্স-এই তারা বেশি স্বচ্ছন্দ। এমনকী এই প্রেম নিয়ে নাখুশ ছিলেন তনিশার পরিবার। এমনকী দুজনকে আলাদা করার জন্য তনিষার এভিকশনও চেয়েছিলেন জামাইবাবু অজয় দেবগণ। অবশেষে অরমানের আউট হয়ে যাওয়ায় কিছুটা স্বস্তিতে তনুজা-কাজল।
সলমান আরমানকে বললেন ব্যাগ গুছিয়ে নিতে
বিগ বস ৭ এ আসার পর থেকেই কখনও গালিগালাজ করে কখনও বিতর্কিত মন্তব্য করে সবসময়ই খবরে থেকেছেন আরমান। বাড়ির এমন কোনও তারকা সদস্য নেই যার সঙ্গে ছোটবড় ঝামেলা হয়নি আরমানের। এমনকী বিগ বসের বাড়ির ভিতরেই তানিশার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে খবরের শীর্ষে চলে আসেন এই প্রেমিক যুগল।
বাড়িরই এক প্রতিযোগী সোফিয়া হায়াতে আউট হয়ে বাড়ি থেকে বেরিয়ে আরমানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন। পুলিশ গ্রেফতারও করে তাঁকে। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইন-হাউস প্রেমিকা তনিশা। আরমানকে ফের বাড়িতে ফিরে আসতে দেখে খুশির কিনারা ছিল না তনিশার, সে দৃশ্যের সাক্ষী রয়েছেন বিগ বসের দর্শকরা। এমনকী ৯৬তম পর্বে তনিশা ও আরমানকে বিয়ের পরিকল্পনা নিয়েও আলোচনা করতে দেখা গিয়েছে।
একই সপ্তাহে লাভ বার্ড গহর-কুশলকে আলাদা করে দিয়েছে জনতা। আর এ সপ্তাহেই আরমানের এভিকশন। তাহলে কী ফিল্মি প্রেম আর ভাল লাগছে না দর্শকের। গহর ও তনিশাকে স্বতন্ত্রভাবেই দেখতে চাইছে দর্শক। কুশল ও আরমানকে ছাড়া বিগ বস হাউসে কীভাবে কাটাবেন গহর ও তনিশা জানতে দেখুন বিগ বস ৭।

বিগ বস হাউসে প্রেমের ইতি
বুধবারই স্পেশ্যাল এলিমিনেশনে আউট হয়েছেন কুশল টন্ডন

বিগ বস হাউসে প্রেমের ইতি
প্রেম গদগদ হলেও আরমান-তানিশার প্রেম নিয়ে সাসপেন্সই পছন্দ

বিগ বস হাউসে প্রেমের ইতি
তনিশা আরমানের সঙ্গে একা সময় কাটাতেই বেশি পছন্দ করেন

বিগ বস হাউসে প্রেমের ইতি
এই সপ্তাহে লাক্সারি বাজেট বেছে নেওয়ার সময় এজাজ খান,সংগ্রাম সিং, আরমান কোহলি ও তনিশা।

বিগ বস হাউসে প্রেমের ইতি
গহর-কুশল বাড়িতে লাভ বার্ডস নামেই জনপ্রিয় ছিল

বিগ বস হাউসে প্রেমের ইতি
শোয়ার ঘরে গহর ও কুশল

বিগ বস হাউসে প্রেমের ইতি
যেখানে আরমান সেখানেই তনিশা

বিগ বস হাউসে প্রেমের ইতি
এবার কার সঙ্গে সারাদিন কাটাবেন তনিশা?

বিগ বস হাউসে প্রেমের ইতি
বিগ বস বাড়ির বাইরেও কী একে অপরের হাত এভাবেই ধরে থাকবেন?












Click it and Unblock the Notifications