অত্যাচার আরও ভয়ঙ্কর হবে, দয়া করে কিছু করুন! রাজ্যপালের কাছে কাতর আর্জি মহিলাদের

Sandeshkhali Incident: আপনারা চলে গেলে অত্যাচার আরও ভয়ঙ্কর হবে! দয়া করে কিছু করুন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে অভিযোগ সন্দেশখালির মহিলাদের। কেরল সফর কাটছাঁট করে সন্দেশখালি ছুটে গিয়েছেন রাজ্যপাল বোস। ঘুরে দেখছেন গোটা পরিস্থিতি।

কথা বলছেন গ্রামের মানুষদের সঙ্গেও (Sandeshkhali Incident)। এমনকি এলাকার মহিলারা রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে রাখিও পড়িয়ে দেন। পালটা পাশে থাকার বার্তা দেন রাজ্যপাল। বলেন, মহিলা-বোনেদের স্বার্থ রক্ষায় যা ব্যবস্থা নেওয়ার নেব। আর এটা প্রমিস।

sandeshkhali

গত প্রায় কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali Incident)। বেতাজ বাদশা শাহজাহান শেখ সহ তাঁর অনুগামীদের গ্রেফতারের দাবিতে চলছে মহিলাদের বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে হিমশিম হতে হয়েছে পুলিশ-প্রশাসনকে।

এই অবস্থায় (Sandeshkhali Incident) রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ঘটনাস্থল ঘুরে দেখার আবেদন জানায় বঙ্গ বিজেপি। শান্তি না ফিরলে রাজভবনের সিঁড়িতে অনির্দিষ্টকালের জন্যে ধর্নায় বসারও হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এরপরেই কেরল সফর কাটছাঁট করে কলকাতায় ছুটে এসেছেন রাজ্যপাল। গিয়েছেন সন্দেশখালি।

সেখানে পৌঁছেই নির্যাতিতা মহিলাদের মুখোমুখি হন রাজ্যপাল। কার্যত প্রশাসনের সামনেই রাজ্যপালের কাছে ক্ষোভ উগরে দেন তাঁরা। এমনকি সন্দেশখালির পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, অবিলম্বে শাহজাহান শেখ, শিবুকে গ্রেফতার করতে হবে। ওরা গ্রামেই রয়েছে।

ওরা গ্রেফতার না হলে আপনারা চলে অত্যাচার আরও ভয়ঙ্কর হবে। পরিস্থিতি এমন করবে যে আগামদিনে আন্দোলন করার আর সাহস থাকবে না বলেও রাজ্যপালের কাছে অভিযোগ গ্রামের বাসিন্দাদের। একেবারে হাত জড়ো করে এই বিষয়ে রাজ্যপালকে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

এমনকি রাজ্যপালের কাছে শাহজাহান শেখ-শিবুর ফাঁসির দাবিও জানান গ্রামের মহিলারা। অন্যদিকে গ্রামে সিআরপিএফ মোতায়েনের দাবি জানানো হয়েছে। রাতের অন্ধকারে পুলিশ গ্রামে ঢুকে অত্যাচার করছে বলেও এদিন অভিযোগ জানান।

মানুষের এহেন অভিযোগ শুনে কার্যত স্তম্ভিত হয়ে পড়েন রাজ্যপাল। স্পষ্ট জানান, তিনি গ্রামের মানুষের পাশে আছে। এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেবেন বলেও মহিলাদের আশ্বাস দেন রাজ্যপাল বোস।

তবে এদিন রাজ্যপালের সন্দেশখালি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বলেন, তিনি যেখানে খুশি যেতেই পারেন। আমিও রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছিলাম। তারা রিপোর্ট দিয়েছে। তবে যাদের বিরুদ্ধে ক্ষোভ তাঁদের গ্রেফতার করা হয়েছে। আগামিদিনে আরও হবে বলেও দাবি করেন পুলিশমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+