মতুয়া মহাসঙ্ঘের দায়িত্ব কার অধিকারে? কলকাতা হাইকোর্টের গেলেন শান্তনু ঠাকুর
মতুয়া সম্প্রদায়ের মহাসঙ্ঘের দায়িত্ব কার অধিকারে থাকবে? সেই বিষয়ে জল গড়ালো আদালতে। কলকাতা হাইকোর্টে এই বিষয়ে আবেদন করা হয়েছে। এই বিষয় নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।
মতুয়া সম্প্রদায়ের মহাসঙ্ঘের দায়িত্ব কার হাতে থাকবে? সেই নিয়ে আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। যার ভিক্তিতে মতুয়া সম্প্রদায়ের ব্যাঙ্ক একাউন্ট পুলিশ দ্রুত সিল করে দেয়।

তারপরেই আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন বনগাঁ কেন্দ্র বিদায়ী সাংসদ তথা বর্তমান বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তাঁর হয়ে
আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় মামলার করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চে এই মামলার আবেদন জমা পড়েছে। আগামী বুধবার মামলার শুনানির সম্ভবনা।
মতুয়া ঠাকুর বাড়িতে দীর্ঘদিন ধরেই চলছে পারিবারিক সমস্যা। রাজনৈতিক ক্ষেত্রে মতুয়া বাড়ি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। বড়মা বীণাপানি দেবী জীবিত থাকাকালীন একসঙ্গে ছিল মতুয়া পরিবার। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ঠাকুরবাড়ির অন্দরেও রাজনৈতিক বিভেদ আরও চওড়া হয়। ঠাকুর বাড়ির পরিবারে এবার ফাটল ধরে।
তৃণমূল কংগ্রেস দীর্ঘ সময় ধরে সেই পরিবারের সঙ্গে সম্পর্কে রয়েছে। এদিকে বিজেপির হয়ে বনগাঁয় ভোটে লড়াই করে কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছিলেন শান্তনু ঠাকুর। ফলে বিজেপি ও তৃণমূল দুই রাজনৈতিক দলের বিষয় নিয়েও ঠাকুরবাড়িতে বিভিন্ন সময় বিবাদ সামনে এসেছে।
এবার কোন দিকে জল গড়ায়? ঠাকুর বাড়ির দায়িত্ব কার উপর থাকে? মতুয়া মহা সংঘের মাথায় কে বসবেন? তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে লড়াই। আইনি লড়াইয়ে কোন রাস্তা বেরোয়? আগামী দিনে মতুয়া ঠাকুর বাড়ির ভবিষ্যৎ কী হবে? শুরু হয়ে গিয়েছে চর্চা।












Click it and Unblock the Notifications