Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সাগরে নিখোঁজ তিনটি ট্রলার, কাকদ্বীপ, নামখানায় বাঁধ ভেঙে ঢুকছে জল

প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ায় সমস্যায় সুন্দরবন এলাকা। দক্ষিণ ২৪ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকার পরিস্থিতি ভালো নয়৷ বহু জায়গা থেকেই ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। সমুদ্রে তিনটি ট্রলার নিখোঁজ হয়েছে। সেই কথাও জানা গিয়েছে।

গভীর নিম্নচাপের ফলে বাংলায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে ঝড়বৃষ্টি হচ্ছে৷ শনি ও রবিবার এই বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে৷ নামখানা ও কাকদ্বীপ এলাকায় পরিস্থিতি সব থেকে গোলমেলে। সেই কথা প্রাথমিকভাবে জানা গিয়েছে৷

sundarbans

সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তিনটি ট্রলার৷ সেগুলির সঙ্গে আর কোনও যোগাযোগ করা যাচ্ছে না বলে খবর৷ কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার থেকে ট্রলারগুলি বেরিয়েছিল৷ ইলিশ ধরার জন্য বারণ না মেনেই গভীর সমুদ্রে সেগুলি যায়। গতকাল থেকে সেই ট্রলারগুলির সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি৷

শ্রীহরি, মারিয়া, নীলকন্ঠ নামে এই তিনটি ট্রলার সমুদ্রে গিয়ে নিখোঁজ হয়েছিল। তিনটি ট্রলারে মোট ৪৬ জন মৎস্যজীবী আছেন। এই কথা মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে৷ মৎস্যজীবীরা কোনও খাঁড়িতে এসে আশ্রয় নিয়েছেন। এমন কথাই মনে করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা দল তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

সোমবারও উত্তাল রয়েছে সমুদ্র৷ আজও সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আছে৷ নদী ও সমুদ্র সংলগ্ন এলাকাগুলিতে প্রচার চালানো হচ্ছে প্রশাসনের থেকে। দুর্গত এলাকাগুলি থেকে লোকজনদের জিনিসপত্র নিয়ে সরে যেতে বলা হচ্ছে। উঁচু জায়গার বাড়ি, ফ্লাড সেন্টারগুলিতে লোকজনরা আশ্রয় নিয়েছে।

পরিস্থিতি যথেষ্ট প্রতিকূল৷ নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলছে। আজ সোমবারও সেই পরিস্থিতি থাকবে বলে খবর। এদিকে ষাঁড়াষাঁড়ি বান আসারও কথা রয়েছে। বহু জায়গাতেই মাটির বাঁধ ভেঙে জল ঢুকেছে। বান এলে পরিস্থিতি আরও জটিল হবে৷ তেমনই আশঙ্কা করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+