ভর দুপুরে বারাকপুরে প্রকাশ্যে শ্যুট আউট: গুলিবদ্ধ দুই, ঘটনায় ব্যাপক উত্তেজনা
ভর দুপুরে বারাকপুরে চলল গুলি। বিরিয়ানি দোকানের সামনে বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে বলে দাবি। ঘটনায় এখনও পর্যন্ত দুজন আহত বলে জানা যাচ্ছে। কিন্তু কি কারণে গুলি তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা
ভর দুপুরে বারাকপুরে চলল গুলি। বিরিয়ানি দোকানের সামনে বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে বলে দাবি। ঘটনায় এখনও পর্যন্ত দুজন আহত বলে জানা যাচ্ছে। কিন্তু কি কারণে গুলি তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

তবে কি কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। ইতিমধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারাকপুর-বারাসত রোডের উপর। অন্যতম ব্যাস্ততম এবং জনবহুল এলাকা সেটি। আর সেখানেই একেবারে রাস্তার উপরেই ওই বিরিয়ানির দোকান বলে পুলিশ সুত্রের খবর। আর সেই দোকানকেই টার্গেট করে দুষ্কৃতীরা। একেবারে রাস্তার উল্টোদিক থেকে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। অন্যান্য দিনের মতোই ঘটনার সময়ে ওই বিরিয়ানির দোকানে ব্যাপক ভিড় ছিল ক্রেতাদের মধ্যে। দোকানের বাইরে তো বটেই ভিতরে বহু মানুষ বসে খাওয়াদাওয়া সারছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
শুধু তাই নয়ম দোকানের মালিক জানান, দুস্কৃতীদের কাউকে চেনা যায়নি। কারণ সবাই কালো কাপড় দিয়ে নিজেদের মুখ ঢেকে রেখেছিল। ঘটনায় প্রায় চার-পাঁচ রাউন্ড গুলি চলেছে বলে দাবি। আর সেই গুলি ওই দোকানের এক কর্মচারির হাতে লাগে। শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে থাকা এক ক্রেতার শরীরেও লাগে।
ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলি শব্দে একেবারে ছোটাছুটি শুরু হয়ে যায়। মুহূর্তে ফাঁকা হয়ে যায় এলাকা। আর সেই সুযোগে দ্রুত বাইকে এলাকা ছাড়ে দুস্কৃতীরা।
অন্যদিকে ঘটনার কিছুক্ষণ পর দ্রুত গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তাঁদের অবস্থা গুরুতর হলেও আশঙ্কার কিছু নেই বলেই যাচ্ছে ডাক্তাররা। তবে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান বারাকপুর কমিশনারেটের আধিকারিকরা। গিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিকরাও।
ঘটনার পরেই সমস্ত জায়গাতে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। কমিশনারেটের বিভিন্ন অংশে থাকা সিসিটিভি ক্যামেরাগুলি পরীক্ষা করে দেখা যাচ্ছে। আর তা দেখেই দুষ্কৃতীদের লকেট করার চেষ্টা হচ্ছে। তবে কেন সেটাই ভাবাচ্ছে পুলিশ আধিকারিকদের। বেশ কয়েকটি প্রশ্ন সামনে আসছে। ডাকাতির উদ্দেশ্যে এই গুলি নাকি কাউকে টার্গেট করতে গিয়ে ফস্কে যায় টার্গেট! সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। তবে এই মুহূর্তে সমস্ত সিসিটিভি গুলির ফুটেজ খতয়ে দেখার কাজ চলছে।
তবে ঘটনার পরেই বারাকপুর কমিশনারেট অঞ্চলে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে পুরুলিয়া আদ্রাতেও গুলি চলেছে বলে জানা যাচ্ছে। প্রায় ৯ রাউন্ড গুলি দুষ্কৃতীরা চালায় বলে দাবি। ঘটনায় সেখানেও দুইজন জখম বলে দাবি।












Click it and Unblock the Notifications