Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের উদ্বোধন লখনউয়ে, দুর্নীতি ইস্য়ুতে কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি সূচনা করলেন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের। উত্তরপ্রদেশে ১০ দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। দেশের নানা প্রান্ত থেকে ২০০টি বিশ্ববিদ্য়ালয়ের ৪৭৫০ জন অ্যাথলিট অংশ নিচ্ছেন ২১টি বিভাগে।

সেই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই কমনওয়েলথ গেমসের দুর্নীতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বিঁধলেন কংগ্রেসকে। তিনি বলেন, কমনওয়েলথ গেমস দুর্নীতিতেই স্পষ্ট আগের সরকারের খেলার প্রতি মনোভাব। যা ভারতের ভাবমূর্তি উন্নত করতে পারতো, সেটাই দুর্নীতিতে জড়িয়ে গেল।

খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস

কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় দেশের ক্রীড়াক্ষেত্রের অবস্থার সঙ্গে ২০১৪ সালের পর থেকে যে অগ্রগতি হয়েছে তা বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রী। লখনউয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক প্রমুখ।

প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের সময় গরিব, মধ্যবিত্ত ও গ্রামীণ এলাকার ছেলে-মেয়েদের খেলাধুলো নিয়ে এগিয়ে চলা খুবই কঠিন ছিল। খেলাধুলোর মাধ্যমে কেরিয়ার গড়ার যে সম্ভাবনা থাকে তা তখন খুবই কম ছিল। ফলে অভিভাবকরাও সন্তানদের খেলাধুলো এড়িয়ে চলতে বলতেন।

নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী জানান, আগের সরকার ৬ বছরে ক্রীড়া পরিকাঠামো খাতে ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু খেলো ইন্ডিয়ার মাধ্যমে ৩০০০ কোটি টাকা খরচ করা হয়েছে। ফলে অ্যাথলিটরা আরও বেশি সংখ্যায় খেলাধুলোয় অংশ নিচ্ছেন। ৯ বছর আগের তুলনায় ক্রীড়া বাজেট তিনগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে দাবি মোদীর।

প্রধানমন্ত্রী মোদীর কথায়, গত ৯ বছরে ভারত ক্রীড়াক্ষেত্রে আরও শক্তিশালী রয়েছে। খেলাধুলোর মাধ্যমে সমাজেরও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। খেলাধুলোকে এখন আকর্ষণীয় পেশা হিসেবে গণ্য করা হচ্ছে। এর পিছনে খেলো ইন্ডিয়া অভিযানের বড় ভূমিকা রয়েছে।

খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস

খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের মাধ্যমে অ্যাথলিটরা নিজেদের প্রতিভা মেলে ধরার মঞ্চ পাচ্ছেন বলেও খুশি প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশ সরকারকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী এই গেমসের সাফল্য কামনা করেন। খেলাধুলোর এই উৎসব দেশের ক্রীড়াক্ষেত্রের বিকাশেও সহায়ক হবে বলে আশা প্রধানমন্ত্রীর।

তাঁর লোকসভা কেন্দ্র বারাণসীতেও এই গেমসের খেলার দিকে নজর রাখবেন বলেও জানান প্রধানমন্ত্রী। দলগত সংহতিকে এই গেমস জোরদার করবে, বিভিন্ন রাজ্যের ক্রীড়াবিদদের মধ্যে সংস্কৃতির আদান-প্রদান ঘটবে বলেও আশাবাদী প্রধানমন্ত্রী। গত ৯ বছরে দেশের ক্রীড়াক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে বলে দাবি তাঁর।

খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস

উদ্বোধনী অনুষ্ঠানে যেমন রামায়ণকে তুলে ধরা হয় তেমনই বিশেষ গুরুত্ব দেওয়া হয় গুরু-শিষ্য পরম্পরায়। দ্রোণাচার্য ও অর্জুনের কাহিনি উপস্থাপিত হয়। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের মশালের নাম দেওয়া হয়েছে শক্তি। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল জমকালো আতসবাজির প্রদর্শনীও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+