Panchayat Election 2023: ক্ষমতায় এলে নির্দিষ্ট সময়ে শূন্যপদ পূরণ! কৃষক সম্মাননিধি নিয়ে মমতাকে নিশানায় শুভেন্দু

বিজেপি ক্ষমতায় এলে মেধার ভিত্তিতে চাকরি। এদিন বাগদায় ভোটপ্রচারে (Panchayat Election 2023) গিয়ে এমনটাই প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত সম্প্রতি কোচবিহারে গিয়ে কর্মসংস্থান নিয়ে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন রাজ্যেই কর্মসংস্থান হবে, বাইরে যাওয়ার দরকার নেই। এদিন বিরোধী দলনেতা কার্যত তারই উত্তর দিলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে লক্ষ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন অনেক দিন ধরেই। কিন্তু সাম্প্রতিক সময়ে শিক্ষা দফতরের বিভিন্ন পর্যায়ে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে ইডি-সিবিআই। বিরোধীরা যা নিয়ে সরকারকে নিশানা করেছে। এছাড়াও রাজ্যে স্থায়ী পদের অবলুপ্তি ঘটিয়ে সিভিকদের দিয়ে কাজ করানোর কথাও তাঁরা বলেছেন।

শুভেন্দু অধিকারী

বিরোধী দলনেতা এদিন বাগদার সভা থেকে সাধারণ মানুষের কাছে চোর মুক্ত পঞ্চায়েত গড়ার আহ্বান জানিয়েছেন (Panchayat Election 2023)। তৃণমূলের অভিযোগ ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র এই অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি টাকা আটকায়নি। চুরি আটকেছে। তিনি বলেন, যেখানে যেখানে বিজেপি জয়ী হবে, সেখানে বিজেপির পঞ্চায়েত নয়, মানুষের পঞ্চায়েত হবে।

এদিন তিনি বাগদায় অভিযোগ করেন, যাঁরা রামনবমীর মিছিলে ঢিল মারে, তাঁদেরই বছর বছর প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির ছয় হাজার টাকা করে দেওয়া হয়। তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে গ্রাম সভায় উপভোক্তাদের তালিকা তৈরি করা হবে।

শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী (Panchayat Election 2023) বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিসান সম্মান নিধি দিয়েছেন। পশ্চিমবঙ্গে ৭৩ লক্ষ পরিবারের মধ্যে ৩১ লক্ষের নাম পাছিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় সাধারণ মানুষ কিংবা অন্যদলের সমর্থক সামান্য বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। তিনি আরও অভিযোগ করেছেন, সম্প্রদায় ও রাজনীতি দেখে সেই নাম পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+