Panchayat Election 2023: মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও অশান্তি, মোছা হল বিজেপির দেওয়াল লিখন
দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুরে রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত। এবার রাতের অন্ধকারে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। মথুরাপুর দু'নম্বর ব্লকের খাঁড়ি গ্রাম পঞ্চায়েতের বামুনেরচক গ্রামের ঘটনা।
ঘটনার প্রতিবাদে আজ সকালে ১২৭ নম্বর বুথের বিজেপি প্রার্থী বিভাস কাঞ্জী ও তার অনুগামীরা মিছিল করে বিক্ষোভ দেখায়। বিভাসের অভিযোগ, তাকে এবং দলের কর্মী সমর্থকদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে৷ তৃণমূলের বুথ সভাপতি তথা পঞ্চায়েত সমিতির প্রার্থী খোকন ঘোষ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধেই উঠছে অভিযোগ। এই পরিস্থিতিতে গোটা এলাকাতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভয়ে বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন বিজেপির কর্মী সমর্থক ও তাদের পরিবারের সদস্যরা। তাদেরকেও লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল।

আজই মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। জেলায় জেলায় অশান্তির খবর আসতে শুরু করেছে। দেঙ্গায় উত্তেজনা ছড়িয়েছে। সেখানে বোমাবাজি হচ্ছে বলে জানা গিয়েছে। বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications