অবশেষে ক্যানিং কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত, হিঙ্গলগঞ্জ থেকে গ্রেফতার রফিক শেখ

অবশেষে ক্যানিং কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত, হিঙ্গলগঞ্জ থেকে গ্রেফতার রফিক শেখ

ক্যানিংয়ে টিএমসি নেতা খুনে অবশেষে গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত রফিক শেখ। মঙ্গলবার রাতে হিঙ্গলগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। দীর্ঘদিন ধরেই তাঁকে খুঁজছিল পুলিশ। ফেরার ছিল কুখ্যাত এই অপরাধী। বারুইপুর থানার পুলিশ জািনয়েছে,ধৃত রফিক এলাকার মূল তৃণমূল সংগঠনের নেতা হিসেবে নেতৃত্ব দিত। তবে ক্যািনংয়ে ৩ টিএমসি েনতা খুনে মূল অভিযুক্ত এখনও অধরা।

হিঙ্গলগঞ্জ থেকে গ্রেফতার রফিক শেখ

২০২১ সালে নভেম্বর মাসে রাতে বাড়ির সামনেই খুন হয়েছিলেন ক্যানিংয়ের নিকারীঘাটা পঞ্চায়েতের যুব তৃণমূলের অঞ্চল সভাপতি মহরম শেখ। ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের ঘনিষ্ঠ ছিলে তিনি। অভিযোগ সেদিন রাতে রফিক ও তার দলবল বন্দুক,ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় টিএমসি নেতার উপরে। রফিক তাঁকে গুলি করে অটো নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল সেই ভিডিও। সেই থেকেই রফিক ও তার দলবলের সন্ধান শুরু করে বারুইপুর থানার পুলিশ।

এতদিন পর মহরম শেখের খুনের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত রফিক শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরেই ফেরার ছিল সে। গতকাল রাতে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থেকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ জেলার টিম। এদিকে ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা খুনে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এবাইদুল্লা মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এফআইআরে নাম রয়েছে তার।

পুলিশ জািনয়েছে, ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা খুনের ঘটনায় এফআইআরে ৬ জনের নাম রয়েছে। তাদের মধ্যে প্রথম অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছে এবাইদুল্লা মণ্ডল। এখনও অধরা রফিকুল-সহ ৫ জন। রফিকুলেরই হাত রয়েছে এই ঘটনায় বলে জানা গিয়েছে। এদিকে আবার এই ঘটনাকে টিএমসির অন্তর্দ্বন্দ্ব বলে দাবি করেছে বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+