Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হিঙ্গলগঞ্জে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ, শুভেন্দু-সন্তোষের গ্রেফতারি দাবি তৃণমূলের

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণের দিনই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় সন্দেশখালিতে। আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধার হয়, নামানো হয় এনএসজি।

বিজেপি এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে। এরই মধ্যে এবার রাজনৈতিক চাপানউতোর তৈরি হলো হিঙ্গলগঞ্জে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ ঘটতেই।

Lok Sabha Election 2024

আজ সকাল ১১টা নাগাদ বসিরহাট লোকসভা কেন্দ্রের হিঙ্গলগঞ্জের হাসনাবাদ পঞ্চায়েতে শিমুলিয়া কালীবাড়ি এলাকায় বিস্ফোরণে আহত হন কয়েকজন। এটি বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়ি বলে জানা গিয়েছে। বিজেপির তরফে দাবি, রান্নাঘারে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ।

যদিও কীভাবে বিস্ফোরণ হলো তা নিশ্চিত করেনি পুলিশ। তদন্ত চলছে। যদি বোমা ফেটে থাকে তাহলে সেখানে তা রেখে গিয়েছে কিনা, কিংবা কোনওভাবে মজুত করা হয়েছিল কিনা, তা করা হয়ে থাকলে কোন উদ্দেশ্যে, এমন হাজারো প্রশ্ন নিয়ে চর্চা চলছে।

যাঁর ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ হয়েছে তিনি গত বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী ছিলেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে লেখেন, "বসিরহাটের অন্তর্ভুক্ত হিঙ্গলগঞ্জের হাসনাবাদ পঞ্চায়েতে বিজেপির নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়িতে মজুত রাখা বোমার বিস্ফোরণে গুরুতর আহত বাড়ির বাসিন্দারা। স্থানীয় মানুষের অভিযোগ এই প্রবল গরমে মজুত করে রাখা অত বোমায় বিস্ফোরণের ফলেই এই মর্মান্তিক ঘটনা। পুলিস সত্যাসত্য দেখুক।"

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী এক্স হ্যান্ডলে লেখেন, "এখানে এনআইএ বাহিনী কিংবা এনএসজির রোবোটিক ডিভাইস আসবে না বোমা উদ্ধার করতে? বিজেপির নেতা কর্মীরা বাড়ি ঘিরে রেখেছে প্রমাণ লোপাট করতে। অবিলম্বে প্রশাসন ঢুকে ব্যবস্থা নিক।"

এরপর কুণাল ও অরূপ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন এই বিষয়ে। কুণাল বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে বাংলার বিজেপি নেতারা নির্বাচনে হিংসাত্মক কার্যকলাপ ঘটানোর লক্ষ্যে প্রচুর পরিমাণে অস্ত্র ও বোমা মজুত করছেন। নিমাই ঘোষ বিএল সন্তোষ, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। তাঁদের অবিলম্বে গ্রেফতার করা হোক।

বিস্ফোরণের ঘটনার পর ওই বিজেপি নেতার বাড়ি থেকে অস্ত্র, বিস্ফোরক অন্যত্র সরানোর চেষ্টা হয়েছে বলেও অভিযোগ এনেছে তৃণমূল। অরূপ চক্রবর্তী বলেন, অবিলম্বে বিজেপির সিনিয়র নেতাদের সঙ্গে শুভেন্দু অধিকারীকেও গ্রেফতার করা হোক। তাঁরা বাংলায় হিংসার ঘটনা ঘটানোর ষড়যন্ত্র করছেন।

বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালি। হিঙ্গলগঞ্জও। ফলে সন্দেশখালির ঘটনায় অস্বস্তিতে থাকা শাসক দল এবার বিজেপিকে নিশানা করার সুযোগ পেয়ে গেল হিঙ্গলগঞ্জের ঘটনায়। পুলিশি তদন্তে কী বেরিয়ে আসে, সেদিকেই তাকিয়ে সকলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+