করোনার জেরে থাইল্যান্ডে পাড়ি দিচ্ছে কম সংখ্যক দুর্গার প্রতিমা
করোনার জেরে থাইল্যান্ডে পাড়ি দিচ্ছে কম সংখ্যক দুর্গার প্রতিমা
করোনা পরিস্থিতিতে এ বছর জেরবার মানুষ। তারা আঁচ পড়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতেও। কুমোরটুলির পাশাপাশি উত্তর ২৪ পরগনার বেশ কিছু এলাকা থেকে প্রত্যেক বছরই দুর্গা প্রতিমা পাড়ি দেয় বিদেশে। এ বছরেও তার ব্যতিক্রম নয় কিন্তু এবছর করোনা পরিস্থিতি জেরে মন্দা পুজো বাজারে। প্রতিমার কেনাকাটার ক্ষেত্রেও দেখা দিয়েছে ভাটা। খুব কম সংখ্যক প্রতিমা যাচ্ছে বিদেশে।

মাথায় হাত প্রতিমা শিল্পীদের
কোথাও কোথাও শিল্পী বিদেশে প্রতিমা তৈরীর বরাত পেতেন কিন্তু এবার তাও নেই। তাই বলা যায় একপ্রকার মাথায় হাত প্রতিমা শিল্পীদের। উত্তর ২৪ পরগনার হাবরার পৃথিবা পঞ্চায়েতের জিওলডাঙ্গা গ্রামের প্রতিমা শিল্পী পরিমল পাল, প্রত্যেক বছর থাইল্যান্ডে গিয়ে প্রতিমা বানান। কিন্তু করোনার জেরে এবছর আর বিদেশ যাওয়া হয়নি।

বাড়িতে বসেই পাঁচ ফুট উচ্চতার মাটির মা দূর্গা তৈরি
তাই অগত্যা বাড়িতে বসেই পাঁচ ফুট উচ্চতার মাটির মা দূর্গা তৈরি করেছেন তিনি। সময় লেগেছে প্রায় ১৫ দিন। আগামী ১৩ সেপ্টেম্বর রবিবার পাড়ি দেবে থাইল্যান্ডের উদ্দেশ্যে। থাইল্যান্ডের বিষ্ণু মন্দিরে প্রতিমা যাচ্ছে।

মন খারাপ
কিন্তু তা সত্ত্বেও কিছুটা হলেও শিল্পীর মন খারাপ, পুজো উদ্যোক্তাদের বাজেট কম এবং সংখ্যায় তুলনামূলক কম প্রতিমা হচ্ছে এবার এবছর থাইল্যান্ডের যেতে না পারার জন্য।
শেষ মুহূর্তের কাজ চলছে জোড় কদমে। শিল্পীর সাথে সহযোগিতা করছে তার ছেলে এবং ভাগ্নে।

থাইল্যান্ডের বিক্রি হচ্ছে এই রকম প্রতিমা
প্রায় ৫০ হাজার টাকার দামের থাইল্যান্ডের বিক্রি হচ্ছে এই রকম প্রতিমা। এই রাজ্যে এই প্রতিমা তৈরি করলে এই টাকা আয় হয় না জানালেন শিল্পী নিজে।

বিচুলি ও শাড়ি দিয়ে মূর্তি
মূর্তিটি সম্পূর্ণ তৈরি হয়েছে মাটি বিচুলি ও শাড়ি দিয়ে। ওজন হয়েছে ১৫০ কেজি। দমদম বিমানবন্দরের কার্গোর মাধ্যমে এই প্রতিমা যাচ্ছে থাইল্যান্ডে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications