শরণার্থীদের নাগরিকত্ব দেবে বিজেপি, বারাসতে ফের CAA নিয়ে উস্কানি কৈলাশ বিজয়বর্গীয়

শরণার্থীদের নাগরিকত্ব দেবে বিজেপি, বারাসতে ফের CAA নিয়ে উস্কানি কৈলাশ বিজয়বর্গীয়

তৃণমূলের দুয়ারে দুয়ারে কর্মসূচির পাল্টা গৃহ সম্পর্ক কর্মসূচি শুরু করেছে বিজেপি। বারাসতে এই কর্মসূচির সূচণায় গিয়ে ফের সিএএ নিয়ে সরব হলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে শরণার্থীদের নাগরিকত্ব দেবে। তৃণমূলের সরকার চায় না বাংলার মানুষ। বাংলায় সিন্ডিকেট রাজ চায় না মানুষ। ফের শুভেন্দুকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কৈলাস।

শরণার্থীদের নাগরিকত্ব প্রদান

শরণার্থীদের নাগরিকত্ব প্রদান

ফের সিএএ-র জিগির তুললেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। বারাসতে গৃহ সম্পর্ক কর্মসূচির সূচণায় ফের মমতা সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি নেতা। আক্রমণ শানিয়ে বলেছেন, কেবল প্রতিশ্রুতি দিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ শানিয়ে তিনি বলেছেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে শরণার্থীদের নাগরিকত্ব দেবে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি অভিযোগ করেছিলেন বাংলাদেশ থেকে লোক ঢোকাচ্ছে তৃণমূল। রোহিঙ্গাদের অনুপ্রবেশ করাচ্ছে তৃণমূল।

দুয়ারে দুয়ারের পাল্টা গৃহ-সম্পর্ক

দুয়ারে দুয়ারের পাল্টা গৃহ-সম্পর্ক

তৃণমূল কংগ্রেসের দুয়ারে দুয়ারে কর্মসূচির পাল্টা গৃহ সম্পর্ক কর্মসূচি শুরু করেছে বিজেপি। তারই সূচনায় আজ বারাসতে গিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। সেখানে তিনি জানিয়েছেন বিজেপির নেতা কর্মীরা ঘরে ঘরে গিয়ে মোদী সরকারের উন্নয়নের কথা প্রচার করবেন। অমিত শাহের নির্দেশ মেনেই একের পর এক কর্মসূচিতে শান দিতে শুরু করেছেন বিজেপি নেতারা। সামনেই আবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী অমিত শাহ। তাঁকে মুখ রেখেই বঙ্গের একুশের ভোটে লড়াইয়ে নামছে বিজেপি।

 নজরে মতুয়া ভোট

নজরে মতুয়া ভোট

অনুপ্রবেশ ইস্যুতে প্রথম থেকে তৎপর বিজেপি। সেকারণেই প্রথমে রাজ্য সফরে এসেই মতুয়া ভোটকে টার্গেট করেছিলেন মোদী- অমিত শাহরা। লোকসভা ভোটের আগে রাজ্যে প্রচারে এসে ঠাকুরনগরে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই কায়দায় বিধানসভা ভোটের আগেও সেই মতুয়া ভোটকে টার্গেট করেই মতুয়া বাড়িতে মধ্যাহ্ন ভোজন সেরেছেন অমিত শাহ। এবং তার পরেই শান্তনু ঠাকুরের নেতৃত্বে রাজ্যে সিএএ চালুর দাবিতে মিছিল ও সভা করেছেন মতুয়ারা।

অনুপ্রবেশ বিতর্ক

অনুপ্রবেশ বিতর্ক

একদিকে বিজেপি অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছে আরেক দিকে আবার শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের কথা বলছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবিযোগ করেছেন বাংলাদেশ দিয়ে জঙ্গি ঢোকাচ্ছে তৃণমূল। এমনকী রোহিঙ্গাদেরও প্রবেশ করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। তারপরেই আবার সিএএ নিয়ে সরব হচ্ছেন বিজেপি নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+