এরপর গঙ্গাসাগর আরও কাছে, ১২০০ কোটি টাকা ব্যয়ে মুড়িগঙ্গায় সেতু বানাবে রাজ্য সরকার
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল তৃণমূল সরকার। এবার বাজেটে অর্থ বরাদ্দ করা হল। মুড়িগঙ্গায় দীর্ঘ সেতু নির্মাণ হবে। অর্থাৎ আগামী দিনে গঙ্গাসাগর আরও কাছে।
এছাড়াও দামোদর নদীর উপর সেতু তৈরির কথা ঘোষণা করা হল। নিউটাউন ও কলকাতা এয়ারপোর্টের মধ্যে যোগাযোগ উন্নত করার জন্য রাস্তা তৈরি হবে। আজ বৃহস্পতিবার রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেন বিধানসভায়।

গঙ্গাসাগর, কপিল মুণির আশ্রম দেখার জন্য সারা বছরই পর্যটকরা যান। সংক্রান্তির সময় কোটি মানুষে ভিড় হয়৷ যাতায়াত ব্যবস্থা উন্নত করতে এবার রাজ্য সরকার আরও সচেষ্ট হল। দক্ষিণ ২৪ পরগনার মুড়ি গঙ্গা নদীর উপর লট আট ও সাগরদ্বীপের কচুবেরিয়ার মধ্যে একটি সেতু নির্মাণ করা হচ্ছে। এই সেতু হবে ৩.১ কিলোমিটার।
এই সেতু তৈরি করতে খরচ ধার্য করা হয়েছে ১২০০ কোটি টাকা। তিন বছর সময় ধার্য করা হয়েছে। প্রথম বছরের জন্য ২০০ কোটি টাকা ধার্য করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গঙ্গাসাগর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। প্রচুর মানুষের সমাগম হয়। আরও উন্নত যোগাযোগ ব্যবস্থা করার লক্ষ্যে উদ্যোগী তৃণমূল সরকার।
এলাকার উন্নয়ন, পর্যটন ব্যবসার দিকেও জোর দেওয়া হয়েছে। গঙ্গাসাগর মেলা জাতীয় মেলার স্বীকৃতি এবারও পায়নি। এই সেতু তৈরি হলে রাজ্যের তরফে সেই দাবি কেন্দ্রের কাছে আরও জোরদার হবে। এমন মনে করা হচ্ছে৷
দামোদর নদের উপর চার লেনের একটি সেতু তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান - আরামবাগ রাস্তায় কৃষক সেতুর এই সমান্তরাল সেতু হবে। এই সেতুর নাম দেওয়া হয়েছে শিল্প সেতু। এই সেতুর দৈর্ঘ্য হবে ৬৪০ মিটার। আগামী ৩ বছরে এই সেতু নির্মাণ করা হবে৷ খরচ হবে ২৪৬ কোটি টাকা। এলাকার উন্নয়ন, ব্যবসায়িক পরিকাঠামোর উন্নয়নের স্বার্থে এই সেতুর ভূমিকা কার্যকরী হবে। এমনই মনে করছে রাজ্য সরকার।
নিউটাউন ও এয়ারপোর্টের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর কাজ হবে। ইএম বাইপাসের মেট্রোপলিটন মোড় থেকে নিউটাউনের সিজি ব্লক মহিষবাথান পর্যন্ত একটি চার লেনের রাস্তা করা হবে। ৭ কিমি হবে এই রাস্তা। ৭২৮ কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications