Sandeshkhali: মায়ের কোল থেকে শিশুকে ছুড়ে ফেলার অভিযোগ, অকুস্থলে শিশু সুরক্ষা কমিশন
আজও ঘটনাবহুল হতে চলেছে সন্দেশখালি। আজ সকালেই সন্দেশখালিতে যাচ্ছেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। সন্দেশখালিতে কেবল মহিলারা নন শিশুদের উপরেও নির্যাতন চলত বলে অভিযোগ। মায়ের কোল থেকে শিশুকে ছুড়ে ফেলে দেওয়া হতো এমন বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে এসেছে। তারপরেই নড়েচড়ে বসে রাজ্যের শিশু সরক্ষা কমিশন।
শিশুর অধিকার কতটা লঙ্ঘিত হয়েছে সন্দেশখালিতে তা খতিয়ে দেখতে আজ সেখানে যাচ্ছেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। এদিকে সন্দেশখালির বেশ কিছু জায়গায় আজও ১৪৪ ধারা জারি রয়েছে। তার মধ্যে শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা ঢুকতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ গতকাল বিজেপির হাইপাওয়ার কমিটি এবং অধীর চৌধুরীর নেতৃত্বে থাকা প্রতিিনধি দলকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন, রাতের অন্ধকারে পুলিশের পরিচয় দিয়ে এসে ঘরে ঢুকে মায়ের কোল থেকে ছুড়ে দেওয়া হয় পুলিশকে। ঘরে ঢুকে সন্দেশখালি থানার বড়বাবু এবং মেজোবাবুর পরিচয় দিয়ে তাঁদের উপরে অত্যাচার করা হয় বলে অভিযোগ করেছেন গ্রামের মহিলারা। শিশু সুরক্ষা কমিশনের ৬ সদস্যের কাছে গ্রামবাসীরা অভিযোগ করেন কোলের শিশুকে ছুড়ে দেওয়া হয়েছে।
গ্রামবাসীরা অভিযোগ করেছেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের কাছে মুখ খোলার জন্য তাঁদের উপরে ফের অত্যাচার হতে পারে। রাতের অন্ধাকারে পুলিশ পরিচয়ে গ্রামের ঢুকে অত্যাচার করা হচ্ছে। গ্রামবাসীরা অভিযোগ করেছেন পুলিশে অভিযোগ জানাতে তাঁরা ভয় পাচ্ছেন। সেকারণে তাঁরা অভিযোগ জানাতে পারেননি। যদিও শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা জানিয়েছেন সিএমওএইচকে খবর দেওয়া হয়েছে তিনি শিশুর চিকিৎসার ব্যবস্থা করবে।
নির্যাতিতার পরিবার অভিযোগ করেছেন কালো রঙের ছাপা পোশাক পরে এসেছিলেন কয়েকজন লোক। অন্ধকারে তাঁদের মুখ চেনা যায় নি। বাড়ি থেকে েবরোতে সাহস পাচ্ছে না পরিবার। সেকারণে তাঁরা পুলিশে অভিযোগ জানাতে পারেননি। থমথমে হয়ে রয়েছে সন্দেশখালি। গোটা এলাকায় পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে। শিশু সুরক্ষা কমিশন ইতিমধ্যেই পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে।
সন্দেশখালিতে এবার রাজ্যের তিন মন্ত্রী যাচ্ছেন বলে খবর পাওয়া গিয়েছে। আগামীকাল সন্দেশখালিতে রাজ্যের তিন মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক এবং ব্রাত্য বসু যাবেন বলে জানা গিয়েছে। তাঁরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন। এদিকে এখনও অধরা শেখ শাহজাহান এবং শিবু হাজরারা অধরা। তাঁদের এখনও গ্রেফতার করেনি পুলিশ। তাঁদের গ্রেফতারের দাবি জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীদের অভিযোগ করেছেন রাতের অন্ধকারে শেখ শাহজাহান এবং শিবু হাজরার লোকেরা এসে তাঁদের উপরে অত্যাচার করেছে। গ্রামের অধিকাংশ পুরুষ গ্রাম ছাড়া। তাঁরা বাড়িতে থাকেন না। তাঁরা অন্যত্র থাকেন বলে জানা গিয়েছে। িনরাপত্তার দাবিতে তাঁরা রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছিলেন। রাজ্যপাল দিল্লিতে গিয়ে রিপোর্ট জমা দিয়েছেন।












Click it and Unblock the Notifications