স্পেশাল ট্রেনে আম জনতা, ধুন্ধুমার সোনারপুরে, ইটবৃষ্টি জনতার, ভাঙচুর, অবরোধ, লাঠিচার্জ
স্পেশাল ট্রেনে আম জনতা, ধুন্ধুমার সোনারপুরে, ইটবৃষ্টি জনতার, ভাঙচুর, অবরোধ, লাঠিচার্জ
রেল কর্মীদের জন্য স্পেশাল ট্রেনে উঠে পড়ছেন সাধারণ যাত্রীরা। এই নিয়ে তুকালাম কাণ্ড বাঁধল সোনারপুর স্টেশনে। রেলপুলিস চেকিং করে সাধারণ যাত্রীদের নামিয়ে দিলে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ট্রেন থামিয়ে পাথর বৃষ্টি শুরু করেন যাত্রীরা। পাথরের আঘাতে মাথা ফেটে গিয়েছে রেলকর্মীর। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে রেল পুলিস।

করোনা সংক্রমণের কারণে এখনও লোকাল ট্রেন পরিষেবা চালু হয়নি। তবে রেলকর্মীদের জন্য স্পেশাল ট্রেন চলছে। তাতে সাধারণ যাত্রীদের ওঠার অনুমতি নেই। কিন্তু গত কয়েকদিন ধরে রেলের কাছে অভিযোগ আসতে শুরু করে সাধারণ যাত্রীরাও সোনারপুর স্টেশন থেকে স্পেশাল ট্রেনে উঠছে। আগাম খবর পাওয়ার পরেই চেকিং শুরু করে রেলপুলিস। শুক্রবার বেশ কয়েক জন যাত্রীকে স্পেশাল ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।
তারপরেই শুরু হয় উত্তেজনা। স্পেশাল ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। শুরু হয় ইটবৃষ্টি। রেল লাইন থেকে পাথর তুলে ছুরে মারা হয় ট্রেনে। তাতে বেশ কয়েকজন রেলকর্মীর মাথা ফেটে গিয়েছে বলে জানা হিয়েছে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে রেল পুলিস। প্রায় আধঘণ্টা রেল অবরোধ করেন বিক্ষুব্ধ যাত্রীরা।












Click it and Unblock the Notifications