সন্দেশখালি ঘুরছে রাজ্যের ১০ সদস্যের বিশেষ তদন্তকারী দল, কথা মহিলাদের সঙ্গে
আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সন্দেশখালি। তৃণমূল জমানায় মহিলাদের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার সন্দেশখালিতে। এমনই অভিযোগ আসছে কান পাতলে। শোনা যাচ্ছে, একাধিক ঘটনার কথা। এবার ময়দানে নেমে নেমে পড়ল রাজ্যের বিশেষ তদন্তকারী দল।
সন্দেশখালিতে মহিলাদের উপর কতটা অত্যাচার হয়েছে? সেই সম্পর্কে তথ্য পেতে ও তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ১০ সদস্যের দল গঠন করেছে রাজ্য। এই দলের মাথায় রয়েছেন ডিআইজি সিআইডি সোমা দাস।

মঙ্গলবার সকাল থেকেই সন্দেশখালির এলাকায় পৌঁছে গিয়েছেন ১০ সদস্যের দল। তারা বিভিন্ন জায়গায় গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলছেন। অভিযোগ উঠেছে, দীর্ঘ সময় ধরে এলাকায় মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে। শ্লীলতাহানি ধর্ষণের অভিযোগ সামনে আসছে। শেখ শাহজাহানের বাহিনী এই কাজের সঙ্গে জড়িত বলে অভিযোগ।
রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকাল সন্দেশখালি গিয়েছিলেন। তাঁর সামনে মহিলারা ভেঙে পড়েন। একের পর এক অভিযোগের কথা সামনে আসে। মহিলারা প্রত্যেকটি ঘটনার বিচার পেয়েছেন রাজ্যপালের কাছে। রাজ্যপাল তাদের সঙ্গে রয়েছেন। ভাই হিসেবে সন্দেশখালিতে কথা বলতে গিয়েছেন। এমনই বার্তা দিয়েছিলেন রাজ্যপাল।
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সন্দেশখালি ইস্যুতে সাংবাদিক বৈঠক করেন। বাংলা হিন্দি ইংরাজি এই তিন ভাষায় বলেছিলেন তিনি। সারা দেশের কাছে সন্দেশখালির ঘটনা পৌঁছে দেওয়ার কথা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করছেন। অর্থাৎ অনেক দূর পর্যন্ত জলঘোলা হবে। তখনই কার্যত পরিষ্কার হয়ে যায়।
কাল বিলম্ব না করে রাজ্য প্রশাসন মাঠে নেমে পড়েছিল। গতকালই সন্দেশখালির ঘটনায় মহিলাদের অভিযোগ শোনার জন্য বিশেষ দল গঠিত হয়। তাঁরা গিয়ে ঘটনার তদন্ত করবে। এমন কথা শোনা গিয়েছিল। ডিআইজি সিআইডি সোমা দাসের নেতৃত্বে এই ১০ সদস্যের তদন্তকারী দল তৈরি হয়।
আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় দল ঘুরে বেড়াচ্ছে। মহিলাদের সঙ্গে কথা বলছেন প্রতিনিধিরা। সোমবার রাজ্য মহিলা কমিশন সন্দেশখালি গিয়েছিল।কিন্তু সেখানে কোনও শ্লীলতাহানি, ধর্ষণের অভিযোগ তাদের সামনে আসেনি। এমন দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications