Saptarshi and Ursh Major: আকাশে সপ্তর্ষিমণ্ডল তো দেখেছেন, জানেন কি কারা এই সপ্তর্ষি

আকাশে চোখ রাখলেই দেখেন সপ্তর্ষিমণ্ডল। কিন্তু জানেন কি এই সপ্তর্ষিমণ্ডল কী এবং কারা এই সপ্তর্ষি? শুক্লপক্ষে আকাশে যেমন সোনার দ্যুতি ছড়ায় চাঁদ, তেমনই তারাদের মিটিমিটি আলোয় মোহময়ী হয়ে ওঠে রাতের আকাশ। তারই মধ্যে সাতটি তারার যোগসূত্র আপনাকে মোহিত করবেই।

সেই সাত তারাকে সরলরেখায় যোগ করলে জিজ্ঞাসার চিহ্ন বা খড়্গের আকৃতির দেখায়। সেটাই হল সপ্তর্ষিমণ্ডল। সাত তারার সমাহার। আর এই যে সাত তারা, তাঁরা হলেন সাত ঋষি। এই সপ্তর্ষিগণকে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন আকাশে দেখা যায়।

আকাশে সপ্তর্ষিমণ্ডল

চৈত্র-বৈশাখ মাসের সন্ধ্যায় উত্তর আকাশে দেখা যায় সপ্তর্ষিমণ্ডল, জ্যৈষ্ঠ, আষাঢ় ও শ্রাবণ মাসে তা পশ্চিমে সরে আসে। ভাদ্র থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত উত্তর-পূর্ব আকাশে তাদের উত্তর-পূর্ব আকাশে আর দেখতে পাওয়া যায় না। আবার পৌশ মাসে উত্তর-পূর্ব আকাশে উদিত হন সপ্তর্ষি। তারপর আবার পশ্চিমে সরতে থাকেন ধীরে ধীরে।

এই সাতটি নক্ষত্র পুরাণে আলাদা পরিচিত পেয়েছে। এই সাত ঋষি বিশ্ব সংসারের ভারসাম্য রক্ষার দায়িত্ব পালন করেন বলে পুরাণে বর্ণিত রয়েছে। ১৪টি মন্বন্তরে মোট সপ্তর্ষির সংখ্যা ৯৮ জন। বিষ্ণুপুরাণ অনুযায়ী, বিশ্বব্রহ্মাণ্ডের রচয়িতা প্রজাপতি ব্রহ্মার মন থেকে সাতজন মহাজ্ঞানী ঋষির আবির্ভাব হয়। তাঁদের উপর সমগ্র বিশ্বসংসার ভারসাম্য রক্ষার দায়িত্ব অর্পিত হয়।

সাধারণভাবে এই সাতজন ঋষি হলেন মহর্ষি জমদগ্নি, মহর্ষি কাশ্যপ. মহর্ষি অত্রি, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি গৌতম, মহর্ষি বিশ্বামিত্র ও মহর্ষি ভরদ্বাজ। এই সপ্তর্ষিরা চিরস্থায়ী নন। প্রতি মন্বন্তরে অর্পিত দায়িত্ব সমর্পণ করে তাঁরা পরম ব্রহ্মে লীন হয়ে যান। আবার নতুন সাত ঋষি দায়িত্ব নেন। এটাই বিশ্বাস পুরাণে।

আকাশে সপ্তর্ষিমণ্ডল

আমরা পাঠ্য বইয়ে যে সপ্ত ঋষির কথা জানি,, উল্লিখিত ঋষিরা কিন্তু তাঁরা নন। আসনে ১৪টি মনুতে সাত জন করে ঋষি। সেইমতো প্রথম মন্বন্তরে সাত ঋষির নাম হল মহর্ষি মারীচ, মহর্ষি অত্রি, মহর্ষি আঙ্গিরস, মহর্ষি পুলহ, মহর্ষি পুলস্ত্য, মহর্ষি ক্রতু এবং মহর্ষি বশিষ্ঠ। এই সাত জন ঋষির নামই পাওয়া যায় পাঠ্যপুস্তকে।

কিন্তু পরবর্তী মন্বন্তরে আবার তাঁদের পরিবর্তে আসেন মহর্ষি উর্ষা, স্তম্ভ, প্রাণ, বাত, পৃশ্ব, নিরায়া ও পরিবন। তৃতীয় মন্বন্তরে বশিষ্যের সতা পুত্র কৌকুন্ডিহি, কুরুন্ডি, দলয়, শঙ্খ, প্রবাহিত, মিত, সম্মিত। চতুর্থ মন্বন্তরে জ্যোতির্ধামা, পৃথু, কাব্য, মহর্ষি, চৈত্র, অগ্নি, বনক ও পিবর।

পঞ্চম মন্বন্তরের সপ্তর্ষি হলেন হিরণ্যরোম, বেদশ্রী, ঊর্ধ্ববাহু, বেদবাহু, সুধামা, পরজন্য ও মহামুনি। ষষ্ঠ মন্বন্তরের সপ্তর্ষি হলেন সুমেধা, বিরাজ, হবিষ্মান, উত্তর, মধু, সহিষ্ণু ও অতিনাম। সপ্তম মন্বন্তরের সপ্তর্ষি হলেন জমদগ্নি, কাশ্যম, অত্রি, বশিষ্ঠ, গৌতম, বিশ্বামিত্র ও ভরদ্বাজ।

অষ্টম মন্বন্তরের সপ্তর্ষি হলেন দীপ্তিমান, গালভ, পরশুরাম, কৃপ, দ্রৌনি বা অশ্বথামা, ব্যাস ও ঋষ্যশ্রীঙ্গ। নবম মন্বন্তরের সপ্তর্ষি হলেন সবর্ম, দ্যুতিমান, ভব্য, বসু, মেধাতিথি, জ্যোতিষ্মান ও সত্য। দশম মন্বন্তরের সপ্তর্ষি হলেন হবিষ্মান, সুকৃত, সত্য, তপমূর্তি, নাভাগ, অপ্রতিমৌজা ও সত্যকেতু।

একাদশ মন্বন্তরের সপ্তর্ষি হলেন নিস্বর, অগ্নিতেজ, বপুষ্মান, ঘৃনি, অরুণি, হবিষ্মান ও অনঘ। দ্বাদশ মন্বন্তরের সপ্তর্ষি হলেন তপস্বী, সুতপা, তপোমূর্তি, তপোদ্ধৃতি, তপোরতি, তপোধ্যুতি ও তপোধন। ত্রয়োদশ মন্বন্তরের সপ্তর্ষি হলেন নির্মোহ, তত্ত্বদর্শী, নিষপ্রকম্প, নিরুৎসুক, ধৃতিমান, অব্যয় ও সুতপা। আর চতুর্দশ মন্বন্তরের সপ্তর্ষিরা হলেন অগ্নিবাহু, শুচি, শুক্র, মগধ, অগ্নিধ্র, যুক্ত ও জিত। এই হলেন ৯৮ মহর্ষি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+