Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rath Yatra 2023: জানেন জগন্নাথ দেবের রথের নাম কি? কোন বিশেষ নিয়মে তৈরি হয় তাঁর রথ

রাত পোহালেই রথের রশিটে টান পড়বে। নীলাচলে জগন্নাথ দেব রওনা হবেন মাসির বাড়িতে। সেই সঙ্গে গোটা দেশেই রথযাত্রা উৎসব উদযাপিত হবে। এই রথযাত্রা একপ্রকার প্রাক শারদিয়ার একটি উৎসব। সেকারণে পশ্চিমবঙ্গে রথযাত্রার বিশেষ ধুম আছে।

এছাড়া শ্রীচৈতন্যদেবের কারণেও পুরীর জগন্নাথ দেবের সঙ্গে রথযাত্রার একটি অমোঘ যোগ রয়েছে। মঙ্লবার রথযাত্রা উপলক্ষ্যে বিশেষ আয়োজন করা হয় পুরীতে। লক্ষ্য লক্ষ্য মানুষের সমাগম হয় এই রথযাত্রা উৎসব দেখার জন্য। এই সময় পুরীতে লোকে লোকারণ্য। কোনও হোটেলেই জায়গা নেই।

image of rath yatra

রথযাত্রা উৎসবে তো মাতবেন সকলে। কিন্তু জানেন কি এই রথযাত্রাকে কেন্দ্র করে অনেক পৌরাণিক কথকথা জড়িয়ে রয়েছে। যে রথে চড়ে জগন্নাথ েদব, বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে যান। সেই রথের নাম কি? অনেরেই জানেন না সেকথা। জগন্নাথদেব যে রথে চড়ে মাসির বাড়ি যান সেই রথের নাম নন্দীঘোষ। বলভদ্র বা বলরামের রথের নাম তালধ্বজ আর সুভদ্রার রথের নাম দেবদলন বা পদ্মধ্বজ।

পুরীতে সেই রথে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্নানযাত্রার পর অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেব। সুস্থ হয়ে ওঠার পর তিনি মাসির বাড়ি যান বিশ্রাম নিতে। এই প্রচলিত প্রথাকেই রথযাত্রা বলা হয়ে থাকে। পুরীর রথযাত্রায় একাধিক নিময় রয়েছে। যেম রথের ২২টি সিঁড়ি বেয়ে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে নামানো হয় যাকে বলা হয় বৈশি পঁহচা। পুরীর মন্দিরের সিংহ দরজা থেকে কুর্মবেড়া পর্যন্ত এই রীতিতে নামানো হয় জগন্নাথদেবের বিগ্রহ।

জগন্নাথদেব যে রথে করে মাসির বাড়ি যান তার নাম নন্দীঘোষ। আর সেই রথের চাকার নাম দারুক। মোট ১৬টি চাকা থাকে জগন্নাথ দেবের রথে। প্রতিটি চাকার পরিধি ৬ফুট ৬ ইঞ্জি। মোট ৮৩২টি কাঠের টুকরো দিয়ে রথটি তৈরি করা হয়। জগন্নাথ দেবের এই রথের উচ্চতা ৪৫ ফুট। রথ তৈরি করতে সময় লাগে ২ মাস।

image of rath yatra

রথ তৈরি সহজ কথা নয়। জগন্নাথ দেবের রথ তৈরি করতে হলে বেশ কিছু নিয়ম মানতে হয় কারিগরদের। রথ তৈরিতে কোনওভাবেই পেরেক ব্যবহার করা যায় না। রথ যতদিন না তৈরি হবে ততদিন কারিগররা পুরীতেই থাকেন। তাঁদের নিয়ম মেনে খেতে হয়। আমিষ কোনও খাবার তাঁরা এই সময় খেতে পারেন না। একেবারে ব্রহ্মচর্য জীবন যাপন করতে হয়। এই সময় কোনও রথ তৈরির কারিগর যদি আহত হন তাহলে তিনি রথ তৈরি করতে পারেন না।

image of rath yatra

অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় জগন্নাথ দেবের রথ তৈরির কাজ। কাছের জন্য মন্দির কমিটি বনবিভাগে আগে থেকে চিঠি পাঠান। সেই গাছের নির্বাচনের পর পুরোহিতরা তার পুজো করেন। তারপরে সোনার কুড়ুল দিয়ে সেই গাছের গুঁড়ি কাটা হয়। তার আগে জগন্নাথ দেবের চরণে ছুঁয়ে আনা হয় সেই কুড়লটি।

মূলত নিম এবং হাঁসি কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ তৈরি করা হয়। তিনটি রথ তৈরিতে ৮৮৪টি গাছের গুঁড়ি ব্যবহার করা হয়। সেই গাছের কাণ্ড ব্যবহার করে রথের বিভিন্ন অংশ তৈরি করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+