Mythology: কুরুক্ষেত্রের যুদ্ধে অপরাজিত যোদ্ধা কে ছিলেন, তিনি কি মহাভারতে কোনওদিনই হারেননি
মহাভারতে যুদ্ধ বললেই কুরুক্ষেত্রের কথা চলে আসবে? কিন্তু কুরুক্ষেত্র ছাড়া আরও অনেক যুদ্ধ হয়েছিল মহাভারতে। পাণ্জব বা কৌরবরাই একাধিক যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। পাঞ্চাল যুদ্ধ হোক বা বিরাট যুদ্ধ-এরকম নানা যুদ্ধ ঘটেছে। সেইসব যুদ্ধেরও পরিণত হয়েছে ভয়াবহ। এত যুদ্ধের মধ্যে কেউ কি অপরাজিত যোদ্ধা ছিলেন?
মহাভারতে সবথেকে বড় যুদ্ধ হল কুরুক্ষেত্রের যুদ্ধ। ১৮ দিন চলা সেই যুদ্ধে মাত্র একজনই অপরাজিত ছিলেন। তারপর অন্য সব যোদ্ধারাই একবার না একবার পরাজিত হয়েছেন। আর অপরাজিত সেই যোদ্ধা হলেন অর্জুন। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে পরাজিত হননি। তবে মহাভারতের পুরো পর্ব ধরলে তিনি একবার পরাজিত হয়েছিলেন।

মহাভারতের মহারথীদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন ভীষ্ম, দ্রোনাচার্য, কর্ণ, অর্জুন। পাঞঢ্চাল যুদ্ধে কর্ণ পরাজিত হয়ে ফিরেছিলেন পাঞ্চালরাজের কাছে। সেই যুদ্ধ জয় করে অর্জুন গুরু দ্রোনাচার্যের অপমানের প্রতিশোধ নেন। তারপর বিরাট যুদ্ধে একা অর্জুনের হাতে পরাজিত হয়েছিলেন সবাই। ভীষ্ম, দ্রোনাচার্য, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন, দুঃশাসন, শকুনি-সবাই।
আর কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুন ভিন্ন বাকিরা কোনও না কোনও সময় পরাজিত হয়েছিলেন। ভীষ্মকেও পরাজিত হতে হয়েছিল। দ্রোনাচার্যও পরাজিত হয়েছিলেন অর্জুনের কাছে। আর কর্ণও একাধিকবার পরাজিত হন অর্জুন, এমনকী ভীমের কাছেও। কিন্তু অর্জুন সে অর্থে পরাজিত হননি কুরুক্ষেত্রের সংগ্রামে।
তবে অর্জুন কি মহাভারতের পুরো পর্বেই অপরাজিত ছিলেন? না, তাঁকেও হার মানতে হয়েছিল একবার। কুরুক্ষেত্রে জয়লাভের পর অর্জুন যখন অশ্বমেধ ঘোড়া নিয়ে ভারতজয়ে বেরিয়েছেন, তখন পুত্র বব্রুবাহনের কাছে তাঁকে হার মানতে হয়। ভীষ্মকে শরশয্যা শায়িত করার পর রুষ্ট গঙ্গা অর্জুনকে বধের জন্য মন্ত্রপুতঃ তির দিয়েছিলেন বব্রুবাহনকে। যুদ্ধে যখন বব্রুবাহন বারবার পরাজিত হচ্ছেন, তখন সেই শর প্রয়োগে ধরাশায়ী করেছিলেন অর্জুনকে।
আবার এমনও রয়েছে মহাভারতের শেষ পর্বে, যখন দ্বাপর যুগ শেষ হয়ে গিয়েছে। কৃষ্ণ বলে দিয়েছেন সব ছেড়ে স্বর্গের উদ্দেশে যাত্রা করতে, তখন ডাকাতদের পরাজিত করতে পারেননি অর্জুন। তিনি গাণ্ডিব তুলতেই ব্যর্থ হয়েছিলেন। তারপর পাণ্ডবসা দ্রৌপদীকে সঙ্গে করে নিয়ে স্বর্গের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন।
আবার অর্জুন একবার কর্ণের ভার্গব অস্ত্রে ধরাশায়ী হয়েছিলেন বলে জানা যায়। যদিও সেই অস্ত্র কর্ণ অর্জুনকে লক্ষ্য করে চালাননি। পাঞ্চাল সৈন্যদের বাঁচাতে অর্জুন সেই অস্ত্রের মোকাবিলা করতে ব্যর্থ হন। এই ঘটনাকে অনেকেই জরাসন্ধ বধে কৃষ্ণের পিছপা হওয়ার সঙ্গে তুলনা করেন।












Click it and Unblock the Notifications