দুর্গার প্রত্যেক অস্ত্রের রয়েছে ভিন্ন অর্থ , জানেন কী ?
দুর্গার প্রত্যেক অস্ত্রের রয়েছে ভিন্ন অর্থ , জানেন কী ?
দুর্গতিনাশিনীর মর্তে আগমনের দিন এগিয়ে আসছে। আর হাতে ২৭ দিন মত রয়েছে। যে দশ হাতে তিনি দুর্গতি নাশ করেন তাদের প্রত্যেকটির আলাদা অর্থ রয়েছে। অর্থাৎ প্রত্যেক অস্ত্রের অন্তর্নিহিত অর্থ রয়েছে। অনেকের কাছেই তা অজানা।

ত্রিশূল
যে ত্রিশূলের সাহায্যে দেবী মহিষাসুরকে বধ করেছিলেন, সেই ত্রিশূল দেবীর হাতে তুলে দিয়েছিলেন দেবাদিদেব মহাদেব৷ বলা হয়, দেবীর হাতের ত্রিশূলের তিনটি ফলার তিনটি আলাদা অর্থ রয়েছে। মানুষের তিনটি গুণ তমঃ, রজঃ ও সত্যকে ব্যাখ্যা করে ত্রিশূলের এই তিন ফলা।

গদা বা দণ্ড
মা দুর্গাকে গদা প্রদান করেছিলেন যমরাজ। বলা হয়, মায়ের হাতের এই গদা আনুগত্য, ভালবাসা এবং ভক্তির প্রতীক।

বজ্র
দেবীকে বজ্র দান করেছিলেন দেবরাজ ইন্দ্র। এই অস্ত্র হল সংহতির প্রতীক।

সাপ
বিশুদ্ধ চেতনার প্রতীক হল এই সাপ দিয়েছিলেন শেষ নাগ।

অগ্নি
অগ্নিদেব দেবীকে প্রদান করেছিলেন অগ্নি৷ এ অগ্নি হল জ্ঞান ও বিদ্যার প্রতীক।

শঙ্খ ও পাশ
দেবীর হাতে শঙ্খ ও পাশ তুলে দিয়ে বরুণ দিয়েছিলেন শঙ্খ৷ বলা হয় এই শঙ্খই জীব জগতে প্রাণের সৃষ্টি করে।

চক্র
দেবীকে চক্র দিয়েছিলেন বিষ্ণু। দেবীর হাতের এই চক্রের বিশেষ অর্থ হল যাবতীয় কিছু সৃষ্টির কেন্দ্রস্থলে অধিষ্ঠান করেছে দেবী দুর্গা।

তির-ধনুক
দেবীর হাতে তীর-ধনুক তুলে দিয়েছিলেন বায়ু। এই অস্ত্র হল শক্তির প্রতীক।

পদ্ম
ব্রহ্মা দেবীর হাতে তুলে দিয়েছিলেন পদ্ম৷ পঙ্কে জন্ম নিয়েও সেই পদ্মের ছটায় আলোকিত হয় চারিদিক। সেইরকমই দেবীর আশীর্বাদে যাবতীয় অন্ধকার কাটিয়ে আলোর উদ্ভব ঘটা সম্ভব, সেই বার্তাই দেয় পদ্ম।

সিংহ
দেবীর বাহন দেবীকে দিয়েছিলেন হিমালয়। আর এইভাবেই দেবতাদের মিলিত শক্তির ফলে জন্ম নিলেন দেবী দুর্গা।
ছবি সৌ:ইউটিউব
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications