ভুল চণ্ডীপাঠ, রাগে লাল হলেন দেবী দূর্গা
ভুল চণ্ডীপাঠ, রাগে লাল হলেন দেবী দূর্গা
নদীয়ার নবদ্বীপে প্রাচীনতম পারিবারিক দুর্গাপূজা গুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি পূজা হল জগন্নাথ তলা এলাকার ভট্টাচার্য্য বাড়ির দুর্গাপুজো। তথাকথিত দুর্গা প্রতিমা থেকে এই দুর্গা প্রতিমা অনেকটাই আলাদা। প্রতিমার বর্ণ সম্পূর্ণ ভাবে টকটকে লাল, যাকে রক্তবর্ণ বলা যেতে পারে।

দুর্গা মায়ের রূপ
প্রায় সাড়ে তিনশ বছরের পুরনো এই লাল দুর্গা মায়ের রূপ রক্ত বর্ণ হওয়ার পেছনে একটি অলৌকিক ঘটনা রয়েছে।কথিত আছে,পূর্বে সপ্তদশ শতাব্দীতে দুর্গাপুজোর সময় মায়ের পূজা চলাকালীন ভুল চণ্ডীপাঠের কারণে আশ্চর্যজনকভাবে মায়ের মূর্তি দিক পরিবর্তন করে দক্ষিণমুখী হয়ে যায় এবং সম্পূর্ণ রূপ পরিবর্তন করে রক্তবর্ণ ধারণ করে। কার্তিক ও গণেশের স্থান বদল হয়ে যায় একে অপরের সাথে।

ইতিহাস
পাশাপাশি চণ্ডীপাঠ রত ভট্টাচার্য্য বাড়ির ওই সদস্যের সারা শরীর ফ্যাকাসে ও রক্তশূন্য হয়ে যায়। পূজার শেষে পরবর্তীতে ওই সদস্য প্রাণ ত্যাগ করেন বলেও এই দিন জানা যায় সেই বাড়ির সদস্যদের কাছ থেকে। তারা মনে করেন পুজোয় ভুল থাকায় দেবী বেজায় ক্রুদ্ধ হয়েছিলেন বলেই এই বর্ণ পরিবর্তন। এই ঘটনার পর থেকে আজও অব্দি এই দুর্গা প্রতিমা লাল বর্ণ বা রক্তবর্ণ রূপে পূজিত হয়ে আসছেন নবদ্বীপের এই ভট্টাচার্য্য বাড়িতে।

ভোগ
এছাড়া পুজোতে মাকে বোয়াল মাছ ও থোড় দিয়ে ভোগ দেওয়া হয়। পূর্বে বলির প্রথা থাকলেও বর্তমানে কুমড়ো বলি দেয়া হয় মায়ের পুজো তে। ভট্টাচার্য পরিবারের বিশ্বাস, কখনো যদি মায়ের পুজোয় ভুল হয়, কিংবা ভক্তিভাবে ত্রুটি আসে, তিনি আবার কোনো কান্ড বাঁধিয়ে বসতে পারেন। তাই সচেতনতার সাথে সমস্ত নিয়ম পালন করা হয় এখানে। এছাড়াও আরো অনেক রোমাঞ্চকর অলৌকিক ঘটনা রয়েছে লাল দুর্গা কে কেন্দ্র করে।

চলতি বছরের শারদীয়া
চলতি বছরের শারদীয়া নবরাত্রি খুবই বিশেষ বলে মনে কারা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে। এবছর হাতিতে চড়ে মা দুর্গা আসবেন।। সোমবার থেকে নবরাত্রি শুরু হবে। মা দুর্গার হাতিতে চড়ে আসা খুবই শুভ বলে মনে করা হয়। মা দুর্গার এই যাত্রা অপার সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। এই সময়ে সকল কাজে সাফল্য মিলবে। প্রতিটি সংসারে সাফল্য আসবে। এতে শান্তি ও সুখের পরিবেশ তৈরি হয়। এই অর্থে এই নবরাত্রি দেশ ও দেশবাসীর জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে।
শুভ সময়ে ঘট স্থাপন করা হয়। এই বছরে শারদীয়া নবরাত্রি ২৬ সেপ্টেম্বর শুরু হবে এবং ৫ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিপদ তিথি ২৬ সেপ্টেম্বর সকাল ৩টে ২৪ মিনিট থেকে ২৭ সেপ্টেম্বর সকাল ৩টে ৮ মিনিট পর্যন্ত হবে। ২৬ সেপ্টেম্বর সকাল ৬টা ২০ মিনিট থেকে ১০ টা ১৯ মিনিট পর্যন্ত হবে ঘটস্থাপনের শুভ মুহূর্ত। অন্যদিকে, অভিজিৎ মুহুর্তা ২৬ সেপ্টেম্বর সকাল ১১ টা ৫৪ মিনিট থেকে ১২টা ৪২ মিনিট পর্যন্ত চলবে হবে।
ছবি সৌজন্য : ফেসবুক












Click it and Unblock the Notifications