Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহাভারতে শ্রেষ্ঠ যোদ্ধা কর্ণ বা অর্জুন নন, কৃষ্ণও তাঁর পরাক্রমে অবাক হয়েছিলেন কুরুক্ষেত্রের আগে

মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা কে, তা নিয়ে বিতর্ক চিরকালীন। কেউ বলেন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন, কেউ বলেন কর্ণ, আবার কেউ বলেন ভীষ্ম। কিন্তু তাঁরা ছাড়াও এমন এক যোদ্ধা মহাভারতের যুগে ছিলেন, যাঁকে শ্রেষ্ঠ মানা হয়। তাঁর ক্ষমতা ছিল অসীম।

তিনি কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নেননি। পাণ্ডব বা কৌরব কোন পক্ষই তিনি অবলম্বন করেননি। তিনি কে? তাঁর পরিচয়টাই আগে দেওয়া যাক। তারপর শোনা যাবে তাঁর বীরত্বের কাহিনি। কেন তাঁকে শ্রেষ্ঠ যোদ্ধা বললেও অত্যুক্তি হবে না!

মহাভারতে শ্রেষ্ঠ যোদ্ধা কর্ণ বা অর্জুন নন

যে যোদ্ধার কথা এই প্রতিবেদনে আলোচনা হচ্ছে, তিনি হলেন বর্বরিক। চিনি ছিলেন ঘটেৎকচের পুত্র। অর্থাৎ ভীমের পৌত্র। বর্বরিক মাতৃ পরিচয় নিয়ে দ্বিমত রয়েছে, কোনো মতে তিনি নাগকন্যা আহিলাবতীর পুত্র, আবার কোনো মতে তাঁর মা হলেন মুরাসুরের কন্যা মৌরভি।

তবে বর্বরিক জন্মের পর থেকেই ঘটোৎকচের মা হিড়িম্বার কাছে মানুষ হিড়িম্বা তাঁকে ভগবান শ্রীকৃষ্ণের নানা কাহিনি শুনিয়ে বড়ো করে তুলেছেন। বর্বরিক তন্ত্র সাধনা করে দেবী কামাক্ষীকে প্রসন্ন করেছিলেন। দেবী প্রসন্ন হয়ে তাঁকে তিনটি অমোভ তীর প্রদান করেন।

সেটি এমন একটি তির, যা দিয়ে এক নিমেষেই যেকোনো যুদ্ধের পরিসমাপ্তি হবে। ভিন্নমতে ওই তির তিন মহাদেবকে সন্তুষ্ট করে পেয়েছিলেন। এহেন ক্ষমতায় অধিকারী বর্বরিকও এসেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে যোগ দিতে। যুদ্ধে যোগদানের আগে তাঁকে পরীক্ষা দিতে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের কাছে।

মহাভারতে শ্রেষ্ঠ যোদ্ধা কর্ণ বা অর্জুন নন

শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বেশে তাঁকে পরীক্ষা করতে এসেছিলেন। বর্বরিকের কাছে এসে তিনি তিনটি অমোভ তির সন্ধান সম্বন্ধে জানতে চান। তিনি জানান, ওই তিনটি তির এক নিমেষেই শত্রু সেনা ধ্বংস করতে পারে। শ্রীকৃষ্ণ তখন তা করে দেখাতে বলেন। সে জন্য কৃষ্ণ তাঁকে এক বৃক্ষের কাছে নিয়ে যান।

কৃষ্ণ তাঁকে বলেন, এই বৃক্ষের সমস্ত শুকনো পাতাকে নিশানা করতে। সেইমতো বর্বরিক বলেন, আমি তিনটি তির ছুড়ব। প্রথম তিরে সব শুকনো পাতা নিশানা করব। দ্বিতীয় তিরে সবুজ পাতাগুলি চিহ্নিত করবে। আর তৃতীয় তির প্রথম নিশানা করা সব পাতা ছিন্ন করবে।

বর্বরিক যখন প্রছথম তির ছুড়লেন, তখন কৃষ্ণ ইচ্ছা করেই একটি শুকনো ঝরা পাতা নিজের পায়ের তলায় চেপে রাখলেন। সব পাতা ছিন্ন করার পর কৃষ্ণের পায়ের উপরে এসে তিন দাঁড়িয়ে পড়ল। বর্বরিক এই ঘটনায় বিস্মিত হলেন। তখন বর্বরিক বলেন, হে মহাত্মা আমি বুঝেছি আপনি ভগবান শ্রীকৃষ্ণ। আপনার পা সরিয়ে নিন, পায়ের তলায় পাতা ছিন্ন করতে উদ্যত এ তির।

মহাভারতে শ্রেষ্ঠ যোদ্ধা কর্ণ বা অর্জুন নন

এরপর কৃষ্ণ তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কোন পক্ষে যুদ্ধ করবে? বর্বরিক বলেন, আমি সেই পক্ষেই যুদ্ধ করব যে পক্ষ দুর্বল। আমি মাতাকে কথা দিয়েছি সদা দুর্বলের পক্ষ নেব। কিন্তু যুদ্ধ ক্ষেত্রে তোমার মতো পরাক্রমী থাকলে তো অপর পক্ষ দুর্বল হয়ে পড়বে, তখন তুমি কী করবে?

কৃষ্ণ বলেন, কৌরবদের ১১ অক্ষৌহিনী সেনা আর পাণ্ডবপক্ষে সেনা মাত্র ৭ অক্ষৌহিনী। তাই তুমি যদি পাণ্ডবপক্ষে য়োগ দাও, নিমেষে কৌরবরা দুর্বল হয়ে যাবে। তখন তুমি কী করবে? বর্বরিক বলেন, আমি তখন কৌরবপক্ষে যোগ দেব। তারপর আবার পাণ্ডবদের সেনা ক্ষয় হয়ে তারা দুর্বল হয়ে পড়লে, কী করবে?

বর্বরিত বলেন, তখন আবার পাণ্ডবপক্ষে যোগ দেব। কিন্তু এভাবে যুদ্ধে করলে তো তুমি ছাড়া কেউ জীবিত থাকবে না। তখন বর্বরিক বলেন, তবে উপায় কী? কৃষেণ বলেন, তোমার যুদ্ধ করাই চলবে না। এই অবস্থায় বর্বরিক বলেন, তাহলে যোদ্ধা হয়ে আমার কী আর কর্তব্য, আমি প্রাণ বিসর্জন দিতে চাই।

কৃষ্ণ তখন সুদর্শন দিয়ে তাঁর মস্তক ছেদন করেন। কিন্তু তাঁর মস্তকে প্রাণ ছিল। কারণ তিনি কৃষ্ণের কাছে অনুরোধ করেছিলেন, তিনি যুদ্ধ দেখতে চান, দেখতে চান কুরুক্ষেত্রে যোদ্ধাদের পরাক্রম। যুদ্ধশেষে কুরুক্ষেত্র যুদ্ধজয়ী পাণ্ডবদের নিয়ে কৃষ্ণ এসেছিলেন বর্বরিকের কাছে।

তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কার পরাক্রম দেখলেন এই যুদ্ধে। বর্বরিক বলেন, আমি শুধু একজনকেই দেখেছি এই যুদ্ধে। তিনিই পরাক্রম দেখিয়েছেন। বাকিরা কিচুই করেননি। তিনি হলেন, ভগবান শ্রীকৃষ্ণ। ভীষ্মের শরশয্যা থেকে কর্ণের বধ- সব কিছুই পিছনেই একজন- তিনি শ্রীকৃষ্ণ।

এখানে উল্লেখ্য, বর্বরিকের কাহিনি মহর্ষি বেদব্যাসকৃত মহাভারেত উল্লেখ নেই। কিন্তু অন্যান্য মহাভারতে তা বিস্তারিত রয়েছে। অন্যান্য সংস্করমে তা বর্ণিত হয়েছে গুরুত্ব সহকারে। রাজস্থানে মন্দিরও রয়েছে বর্বরিকের।

ছবি সৌ:উইকিপিডিয়া

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+