মানুষ তিনটি জিনিসের কারণে নরকগামী হন! গীতায় সেই জ্ঞান বিলিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ
গীতা মানুষ্য জীবনে অপরিহার্য। গীতাই মানুষকে সঠিক পথে পরিচালনা করতে পারে। ঠিক যেমন অর্জুনকে পথ দেখিয়েছিল শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত গীতার বাণী। সেই গীতাতেই বলা হয়েছে, তিনটি জিনিসের কারণে নরকগামী হন মানুষ! গীতায় সেই জ্ঞান বিলিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ।
গীতায় নরকের তিনটি দরজার কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। মানুষ সেই তিনটি দরজার দিকেই ছুটে চলে। গীত অনুসরণ করে চললে, মানুষের জীবনে অনেক অগ্রগতি হবে, তাঁরা কোনোবাবেই নরকের তিন দরদার দিকে যাবেন না। গীতায় সেই শিক্ষা প্রদান করেছেন শ্রীকৃষ্ণ।

শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ তিনটি জিনিসের কারণে নিজেকে ধ্বংস করে ফেলে। তাই শ্রীমদ্ভগবত গীতা পড়ুন, শিক্ষা লাভ করুন কী করে জীবনযাপন করা যায় সঠিক উপায়ে। গীতা ধর্ম, কর্ম ও প্রেমের শিক্ষা দেয়। গীতার জ্ঞান মানবজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দরকারি। তাহলে মানুষকে আর নরকযন্ত্রণা ভোগ করতে হয় না।
জীবন দর্শনের যে কথা গীতায় বলা রয়েছে তা যদি কোনো ব্যক্তি অনুসরণ করেন, তবে তিনি সর্বোত্তম রূপে প্রতিপণ্ণ হবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি মানুষের জন্য তিনটি জিনিস হল আত্ম-ধ্বংসাত্মক। তা হল কামনা, ক্রোধ আর লোভ। এই তিনটিই হল নরকের দরজা।
ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, একজন সেরা মানুষকেও ধ্বংস করে দেয় ওই তিনটি জিনিস। তাই কামনা, ক্রোধ আর লোভ অবশ্যই পরিত্যাগ করা উচিত। মানুষের কই অহংকার করা উচিত নয়। অহংকারে মানুষ এমন কিছু করে যা সঠিক নয়। একটা সময়ে অহংকারই তাঁর পতনের কারণ হয়ে যায়। তাই অহংকার পরিত্যাগ করুন।

শ্রীকৃষ্ণ বলেছেন, যা ঘটেছে, তাও ভালো, যা ঘটছে তাও ভালো আর যা ঘটবে তাও ভালো। আপনি যেখান থেকে নিয়েছেন, সেখানেই দিয়েছেন, আজ যা আপনার গতকাল তা অন্যের ছিল আর আগামীকাল তা অন্যের হবে। তাই লোভ করে লাভ নেই। মানুষের উচিত মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা।
গীতায় বলা হয়েছে, আমরা যদি মনকে নিয়ন্ত্রণ না করি, তবে আমাদের নিজের মন শত্রুর মতো কাজ করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, এই দেহ তোমার নয়, তুমিও দেহের অধিকারী নও। আপনি নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করুন, তাহলেই মঙ্গল। চিরকালের জন্য আপনি ভয়, উদ্বেগ ও দুঃখ থেকে মুক্তি পাবেন। মঙ্গলময়ের কৃপা লাভ করবেন।












Click it and Unblock the Notifications