Lok Sabha Election 2024: মুকুল-ঘনিষ্ঠ নেতাকে গুরুদায়িত্ব বিজেপির, লোকসভার আগে শক্তিবৃদ্ধির পরিকল্পনা
বিজেপির আশা আসন্ন লোকসভা নির্বাচন থেকেই ঘুরে দাঁড়াবে বাংলায়। সেই কারণে বাংলায় ৩৫টি আসনকে এবার টার্গেট করেছেন অমিত শাহ-রা। আর লক্ষ্যপূরণে বিজেপির আদি নেতাদের দলে সক্রিয় করতে চাইছেন তাঁরা। সেজন্য গুরুদায়িত্ব দেওয়া হয়ছে মুকুল রায় ঘনিষ্ঠ বিজেপি নেতাকে।
মুকুল রায়ের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছিলেন। মুকুল রায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে গেলেও তাঁর অনুগামী বলে পরিচিত অনুপম হাজরা রয়ে গিয়েছেন বিজেপিতে। এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় কমিটিতে একা সম্পাদক পদে রয়েছেন অনুপম।

এহেন অনুপম হাজরাকেই গুরুদায়িত্ব দেওয়া হল। ২০২১-এর ভোটে লক্ষ্যপূরণ হয়নি, ২০২৪-এর লোকসভা ভোটও দুয়ারে কড়া নাড়ছে। এই অবস্থায় বিজেপির অনেক নেতা-কর্মী এখনও নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছেন। ২০২৪ লোকসভা নির্বাচনে আগে তাঁদের ফেরাতে না পারলে বিজেপিকে যে আবারও মুখ থুবড়ে পড়তে হবে, তা বিলক্ষণ জানেন কেন্দ্রীয় নেতারা।
সেজন্য মুকুল রায় ঘনিষ্ঠ অনুপম হাজরাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। দিলীপ ঘোষকে বিজেপির সর্বভারতীয় সহসভাপিতর পদ থকে সরিয়ে দেওয়ার পর বাংলা থেকে কেন্দ্রীয় কমিটির একমাত্র প্রতিনিধির কাঁধে তুলে দেওয়া হয়েছে আদি নেতাদের ফিরিয়ে আনার গুরু দায়িত্ব।
অনুপম এই দায়িত্ব পেয়ে নেমে পড়েছেন ময়দানে। তিনি বলেন, অমিতজি বাংলা তেকে ৩৫টি আসন পাওয়ার লক্ষ্যমাত্র স্থির করেছেন। তার জন্য সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। লক্ষ্যপূরণ করতে গেলে ভুল বোঝাবুঝি দূরে ঠেলে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই লড়তে হবে।

অনুপম স্থির করেছেন, গ্রামেগঞ্জে গিয়ে নেতাদের বোঝাতে হবে। সবাইকে ২০২৪-এর লড়াইয়ে শামিল করতে হবে। রাজ্যের অনেক নেতা গোষ্ঠীদ্বন্দ্বে বসে গিয়েছেন, তাঁদের ময়দানে নামাতে পারলে ফুৎকারে উড়ে যাবে তৃণমূল। দলের মূল স্রোত থেকে ছিটকে গিয়েছেন যাঁরা, যাঁরা হাল ছেড়ে দিয়েছেন, তাঁদেরকে বোঝাতে হবে এই লড়াই অস্তিত্বের লড়াই, এখানে সবাইকে একজোট হতে হবে।
বিজেপির একাংশ আবার অনুপম হাজরার উপর দায়িত্ব বর্তানোর ক্ষুব্ধ। তাঁদের কথায়, পদাধিকার বলে তিনি এই দায়িত্ব পেয়েছেন ঠিক কথা। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের তো বোঝা উচিত, যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁর সঙ্গে তৃণমূলস্তরের নেতাদের কতটা যোগাযোগ রয়েছে। অনুপম হাজরা সে অর্তে নীচুস্তরের নেতাদের সঙ্গে কোনও যোগসূত্রই নেই। তিনি কতটা সাংগঠনিক তার প্রমাণ এখন মেলেনি। তবে অনুপম কাজে বিশ্বাসী, কথায় নয়।












Click it and Unblock the Notifications