(ছবি) আমি মহিলা, আমার স্তন আছে....দীপিকার মতোই গর্জে উঠলেন পার্নো
বলিউডের হোক বা টলিউড, কিংবা অচেনা মুখের কোনও আধুনিক মহিলা। সমস্যাটা সবার ক্ষেত্রেই এক। সমাজের সংকীর্ণ মানসিকতা। দীপিকা পাডুকোনের পর এবার এই একই সমস্যার স্বীকার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র।
ইনস্তাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন পার্নো। এরপর সেই ছবিতে কুরুচিকর কিছু কমেন্ট আসে। কটুক্তিতে ভরে যায় ছবির কমেন্ট স্পেস। পার্নোর শরীর নিয়ে অনেকে মন্তব্য করেন কমেন্টে। বিষয়টিতে স্বভাবতই চটে যান অভিনেত্রী।['আমি নারী, আমার স্তন-বিভাজিকা আছে! তাতে আপনার কী?' অগ্নিশর্মা দীপিকা]

বিষয়টি এড়িয়ে না গিয়ে এর যোগ্য জবাব দেন তিনি। একই ছবি পোস্ট করে তাতে তিনি লেখেন, "আমার শেষ ছবিতে সবার কমেন্ট দেখে অবাক হলাম। সোস্যাল মিডিয়া কি কোনও পুরুষ বা কোনও মহিলাকে অধিকার দেয়, ঝোঁকের মাথায় কাউকে যা মনে চায় বলে দেওয়ার? হ্যাঁ আমি মহিলা, আমার স্তন আছে, আমার নিতম্ব আছে। যদি আপনার অসুবিধা থাকে আমার ছবির দিকে তাকাবেন না। আমাকে আনফলো করার অপশন আপনার কাছে আছে। যৌনতা নিয়ে আমাদের সমাজ এখনও কতটা পিছিয়ে দেখে ভাল লাগল। শিক্ষার অজ্ঞতার ফল হয়তো।" [Viral Video: "আমি মেয়ে? আর তাই আপনার অধিকার আছে যখন ইচ্ছে যেখানে খুশি আমায় ছোঁয়ার?"]
এই প্রথমবার নয়, এর আগেই নিজের বিকিনি পরা ছবি সোস্যাল মিডিয়ায় দেওয়ার পর কটুক্তির শিকার হতে হয়েছিল পার্নোকে।
উল্লেখ্য গত বছর সেপ্টেম্বরে ভারতের একটি জনপ্রিয় ইংরাজি দৈনিকে দীপিকার স্তন বিভাজিকা (ক্লিভেজ) প্রদর্শন নিয়ে একটি প্রতিবেদন বেরয়। আর তাতেই রীতিমতো রেগে গিয়ে একের পর এক টুইট করে দীপিকা বলেন, "হ্যাঁ আমি একজন মহিলা, আমার স্তন ও স্তন বিভাজিকা দুইই রয়েছে। তাতে কী কারও সমস্যা রয়েছে।"





















Click it and Unblock the Notifications