আত্মঘাতী ‘ইয়ে রিস্তা ক্যায়া কহলাতা হ্যায়’ খ্যাত বৈশালী ঠাক্কর, মিলেছে সুইসাইড নোট
হিন্দি টেলিভিশন অভিনেত্রী ও বিগ বসের প্রাক্তন প্রতিযোগী বৈশালী ঠাক্কর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। ৩০ বছরের এই প্রতিভাবান অভিনেত্রীর মৃত্যুতে ফের শোকের ছায়া নেমে এসেছে হিন্দি টেলিভিশন জগতে।

বৈশালী গত এক বছর ধরে ইন্দোরের বাড়িতে থাকছিলেন এবং রবিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটও উদ্ধার হয়েছে এবং সেখানে বৈশালী তাঁর সম্পর্কের চড়াই-উৎরাইয়ের কথা জানিয়েছেন। অভিনেত্রী কেনিয়ার চিকিৎসক অভিনন্দন সিংয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁর আত্মহত্যার খবর সামনে আসতই বৈশালীর ভক্তরা তাঁর সোশ্যাল মিডিয়ায় গিয়ে শ্রদ্ধা জানাতে শুরু করেন।
বৈশালী ঠাক্কর তাঁর কেরিয়ার শুরু করেন স্টার প্লাসের ইয়ে রিস্তা কয়া কহলাতা হ্যায়-এর মতো জনপ্রিয় সিরিয়াল দিয়ে। এই শোয়ে বৈশালী সঞ্জনার চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর বৈশালীকে ইয়ে বাদা রাহা, ইয়ে হ্যায় আশিকি, সসুরাল সিমার কি, সুপার সিস্টার, লাল ইশক ও বিষ ও অমৃত-এর মতো অনেক টিভি শোতে তাঁকে দেখা গিয়েছে। সসুরাল সিমার কা ২-তে অঞ্জলি ভরদ্বাজের চরিত্রে অভিনয় করার পর বৈশালীকে নেগেটিভ চরিত্রে সেরা অভিনেত্রী হিসাবে গোল্ডেন পেতল অ্যাওয়ার্ড জেতেন। ২০১৯ সালে বৈশালীকে শেষবারের মতো মনমোহিনী সিরিয়ালে দেখা গিয়েছিল। বৈশালী উজ্জয়িনী শহরের মাহিদপুরের বাসিন্দা ছিলেন এবং গত একবছর ধরে তিনি এখানেই থাকছিলেন। এর আগেও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকার রহস্যমৃত্যু হয়েছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications