কিং খানের গদিচ্যূতি, যশ রাজ ক্যাম্পের নতুন মুখ সলমন

 কিং খানের গদিচ্যূতি, যশ রাজ ক্যাম্পের নতুন মুখ সলমন
মুম্বই, ৯ জানুয়ারি : যশ রাজ ফিল্মস মানেই পোস্টারে শাহরুখ খানের মুখটা জ্বলজ্বল করবে। আরে ধুর মশাই! সে তো কোন জমানার খবর। এখন চিত্রটা অনেকটাই বদলেছে। যশ রাজ ফিল্ম শাহরুখ খানের উপর আর ততটা সদয় নয়। কিং খানের বদলে অন্য় খানেই ভরসা রাখছে তারা।

সলমনকে নিয়ে এক থা টাইগার-এর সিকোয়েল বানাতে চান আদিত্য চোপড়া

এবছরের সবচেয়ে চর্চিত ও সফল ছবি হল ধুম ৩। যশ রাজ ব্যানারের হলেও এ ছবিতে শাহরুকের বদলে সাফল্যের গুড় খেয়েছে আমির খান। এখন তো সলমনও গুটি গুটি পায়ে ঢুকে পড়েছেন যশ রাজ ক্যাম্পে। যশ রাজ ব্যানারে সলমনের প্রথম ছবি এক থা টাইগার। (যদিও এর আগে যশ রাজ ব্যানারের কুছ কুছ হোতা হ্যায় ছবিতে পার্শ্ব অভিনেতা হিসাবে কাজ করেছিলেন সলমন।)যা প্রথম ভারতীয় ছবি হিসাবে ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল। আর তা যে যশ রাজ ফিল্মস-এর সঙ্গে সলমনের সখ্যতা বাড়িয়ে তুলেছে তা বলাই বাহুল্য।

আর এই বিশ্বাসযোগ্যতার কারণেই ইতিমধ্যে যশ রাজ ফিল্মের দুটি নতুন ছবির চুক্তিও সাক্ষর করেছেন সলমন। এক থা টাইগারের ব্যপক সাফল্যের কথা মাথায় রেখে এই ছবির সিকোয়েল বানানোর কথা ভাবছেন আদিত্য চোপড়া। অপরটি চক দে ইন্ডিয়া-র পরিচালক সিমিত আমিনের পরিচালনায় ছবিটি হবে। নাম এখনও ঠিক হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+