কন্যা সন্তানের অপেক্ষায় দিন গুনছেন হবু মা বিপাশা ও বাবা করণ সিং গ্রোভার

বলিউডের পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম হলেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। বর্তমানে বিপাশা ও করণ তাঁদের প্রথম সন্তানকে খুব শীঘ্রই স্বাগত জানাতে চলেছেন এবং তাঁরা এই সুন্দর সফরটিকে দারুণভাবে উপভোগ করছেন। গত ১৬ অগাস্ট বিপাশা বসু ঘোষণা করেন যে তিনি মা হতে চলেছেন এবং তার সঙ্গে দেন তাঁর ও করণ গ্রোফারের বোল্ড ছবি। যেখানে বিপাশা বসুর বেবিবাম্প একেবারে স্পষ্ট।

কন্যা সন্তানের অপেক্ষায় দিন গুনছেন হবু মা বিপাশা

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বং তনয়া তাঁর জীবনের নতুন এই পর্যায় নিয়ে কথা বলেন এবং তিনি জানান যে তাঁর মনে হচ্ছে তিনি কন্যা সন্তানের জন্ম দিতে পারেন। বিপাশা জানান যে তাঁর ও করণের সম্পর্কের শুরু থেকেই তাঁরা খুব স্পষ্ট ছিলেন যে কবে তাঁরা অভিভাবক হবেন। বিপাশা বলেন, '‌আমার জন্য, এটাই সঠিক সময়। আমি বিশ্বাস করি আমরা যখন সন্তান নেওয়ার জন্য প্রস্তুত থাকব তখনই নেব। যখন থেকে আমরা আমাদের জীবনে সন্তান চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছি, তখন থেকেই আমরা মেয়ে সন্তানকেই চেয়ে এসেছি।'‌ বিপাশা আরও বলেন, '‌আমি জানি শিশুরা খুবই সুন্দর হয় এবং যাই হোক না কেন তা আমরা সাদরে গ্রহণ করব। এরা সুন্দর উপহার ইশ্বরের।'‌

বিপাশা সাক্ষাৎকারে এও জানিয়েছেন যে তাঁর গর্ভে থাকা সন্তানকে তাঁরা এখন থেকেই মেয়ে ভাবতে শুরু করে দিয়েছেন। বিপাশা জানান যে তাঁরা যবে থেকে অভিভাবক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে থেকে তাঁরা মেয়েই চেয়ে এসেছেন। বিপাশা জানান তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে তাঁর দৈনন্দিন জীবন অনেক বদলে গিয়েছে এবং সেটা নিয়ে তিনি এখনই বেশিকিছু বলতে চান না। বিপাশা জানান যে তিনি এই সময় শারীরিকভাবে নিজেকে ফিট রাখতে পারছেন না কিন্তু মানসিকভাবে সক্রিয় রয়েছি এবং তাই তিনি একাধিক কাজ একসঙ্গে করে থাকেন। বিপাশা এও জানিয়েছেন যে নতুন মা হওয়ার কিছুদিন পরই তিনি আবার কাজে ফিরবেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনম কাপুর। নবজাতককে নিয়ে তিনি কাপুর বাড়িতে প্রবেশও করেছেন। অনিল কাপুর সহ পরিবারের সদস্যরা গ্র‌্যান্ড ওয়েলকাম জানিয়েছে সোনম কাপুর ও তাঁর সন্তানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+