'ফ্যামিলি ফটো' থেকে ক্যাটরিনাকে কেটে বাদ দিলেন নীতু সিং?

ছবিটিতেই দেখতে পাচ্ছেন উপরের ছবিটিতে নীতু সিংয়ের পাশেই রয়েছেন ক্যাটরিনা। কিন্তু নীচের ছবিটি থেকে ক্রপ করে কেটে বাদ দেওয়া হয়েছে ক্যাটরিনাকে। আর এই ছবিটিই নিজের ইনস্তাগ্রাম প্রোফাইলে লাগিয়েছেন নীতু।
আরও পড়ুন : ১৫ লক্ষ টাকা বাড়িভাড়া দিচ্ছেন রণবীর-ক্যাটরিনা?
রণবীর কাপুরের তুতো বোন নীতাশা নন্দার জন্মদিনের পার্টির কিছু ছবি রণবীরেরই কোনও এক ভক্ত পোস্ট করেছিল টুইটারে। সেই ছবিতে (বাঁদিক থেকে) ক্যাটরিনা কাইফ, নীতু সিং, ঋষি কাপুরের বোন রীমা জৈন, রণবীর কাপুর নীতাশার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন। কিন্তু সেই একই ভঙ্গিতে নীতুর প্রোফাইলের ছবিতে শুধু পার্থক্য ক্যাটরিনার উপস্থিতি বা বলা ভাল অনুপস্থিতি।
সম্প্রতি বিমানবন্দর থেকেই অসুস্থ ঋষি কাপুরকে দেখতে হাসপাতালে ছোটেন ক্যাটরিনা। সবাই তন ভাবতে শুরু করেছিল কাপুর পরিবার ক্যাটরিনাকে তাদের হবু বউমা হিসাবে তাহলে মেনে নিয়েছে। কিন্তু এই ছবি বিতর্ক অবশ্য অন্য আভাস দিচ্ছে। বিষয়টা আসলে কী তা অবশ্য নীতু সিং নিজেই একমাত্র পরিস্কার করে বলতে পারবেন।
তবে অনেকে মনে করছেন, রণবীর-ক্যাটরিনা একসঙ্গে এক ফ্ল্যাটে থাকছেন বলে খবর রটেছে, এই দুই প্রেমিক যুগল খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন বলেও গুজব রটেছে। তাই সতর্কতাবশতই হয়তো নীতু সিং ক্যাটরিনাকে ফ্যামিলি ফটো থেকে সরিয়েছেন।
আপনাদের কী মনে হয় ?
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications