২০২৫ সালে কোন ছবিগুলো সুপারহিট আর কোনগুলো ব্যর্থ? দেখে নিন এক নজরে
২০২৫ সালটি ছিল বলিউডের জন্য মিশ্র অভিজ্ঞতার একটি বছর। এক দিকে যেমন একের পর এক সিনেমা হিট হয়েছে ঠিক তেমনই বহু নামী তারকার ছবি মুখ থুবড়ে পড়েছে। আর সেই সঙ্গে এটাও প্রমাণ করেছে যে শুধু বড় বাজেট অথবা তারকা থাকলেই সাফল্য আসে না।

যে ছবিগুলো সবচেয়ে বেশি চলেছে
এই বছরের সবচেয়ে বড় হিট ছবি হলো 'ধুরন্ধর (Dhurandhar)'। এই ছবির মাধ্যমে রণবীর সিং অনেকদিন পর জোরালো ভাবে ফিরেছেন। ছবিতে ছিল অ্যাকশন, দেশপ্রেম এবং টানটান গল্প। অক্ষয় খান্নার অভিনয়ও দর্শকদের অনেক প্রশংসা পেয়েছে। দেশে এবং বিদেশে সব মিলিয়ে ছবিটি ৮৭০ কোটিরও বেশি টাকা আয় করেছে।
এর পরেই রয়েছে 'ছাবা (Chhaava)'। ঐতিহাসিক এই ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় ভিকি কৌশল দর্শকের মন জিতেছেন। ছবিটি ভারতে ৬০০ কোটি টাকার বেশি আয় করেছে।
অ্যাকশনের ভিড়ে একদম আলাদা ভাবে নজর কেড়েছে প্রেমের ছবি 'সাইয়ারা (Saiyaara)'। ছবিটিতে নতুন অভিনেতা-অভিনেত্রী থাকলেও গান এবং গল্পের জন্য ছবিটি জনপ্রিয় হয়েছে। বিশ্বজুড়ে প্রায় ৫৭০ কোটি টাকা আয় করেছে এই ছবিটি।
'সিতারে জমিন পর (Sitaare Zameen Par)' ছিল একটু অন্য ধরনের ছবি। বিশেষভাবে প্রতিবন্ধী শিশুদের জীবন নিয়ে এই ছবিটি অনেক দর্শকের আবেগ ছুঁয়েছে। ছবিটি আয় করেছে প্রায় ২৬৭ কোটি টাকা।
'রেইড ২ (Raid 2)' ছবিতে অজয় দেবগনের অভিনয় আবারও দর্শকের মন জিতেছেন। ছবিটি ২৩৭ কোটিরও বেশি আয় করেছে।
এদিকে, ম্যাডক হরর সিনেমাটিক ইউনিভার্সের পঞ্চম ছবি 'থাম্মা (Thamma)'-ও ভালো আয় করেছে। আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দান্না অভিনীত, ছবিটি বিশ্বব্যাপী ১৯১ কোটি টাকা আয় করেছে।
যে ছবিগুলো প্রত্যাশা পূরণ করতে পারেনি
সব বড় তারকার ছবি কিন্তু চলেনি। সালমান খানের 'সিকন্দর (Sikandar)' ছবিটি দর্শকের মন জয় করতে পারেনি। ছবিটি বড় বাজেটের হলেও আয় অনেক কম হয়েছে। 'সন অব সরদার ২ (Son of Sardaar 2)' ছবিটিও ফ্লপ হয়েছে। টাইগার শ্রফের 'বাঘি ৪ (Baaghi 4)' ছবিও আগের মতো সেরকম ভাবে সাড়া পায়নি। বড় বাজেটের 'ওয়ার ২ (War 2) ছবিটি আয় ভালো করলেও খরচ বেশি হওয়ার কারণে লাভ খুব একটা হয়নি। কঙ্গনা রানাউতের 'ইমার্জেন্সি (Emergency)' ছবিও বক্স অফিসে ব্যর্থ হয়েছে।
বড়দিনে মুক্তি পাওয়া কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডের ছবি 'তু মেরি মে তেরা, মে তেরা তু মেরি (Tu Meri Main Tera Main Tera Tu Meri)' ছবিটিও দর্শকদের তেমন আকর্ষণ করতে পারেনি। প্রথম কয়েক দিনে ছবিটির আয় খুব বেশি হয়নি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications