টালিগঞ্জেও গেরুয়া হাওয়া, প্রসেনজিতের বাড়িতে বিজেপি নেতা, অমিত শাহকে নিয়ে লেখা বই উপহার

টালিগঞ্জেও গেরুয়া হাওয়া, প্রসেনজিতের বাড়িতে বিজেপি নেতা, অমিত শাহকে নিয়ে লেখা বই উপহার

টালিগঞ্জে প্রভাব ছড়াতে শুরু করেছে বিজেপি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বিজেপি নেতা। খবর ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। তারপরেই শুরু হয়েছে জল্পনা। বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান। সেখান অভিনেতার সঙ্গে দেখা করে তাঁর নিজের লেখা একটি বই উপহার দেন। প্রসঙ্গত উল্লেখ্য বইটির মূল বিষয় কিন্তু অমিত শাহ। তারপরেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি এবার প্রসেনজিৎও গেরুয়া শিবিরের দিকে পা বাড়াচ্ছেন।

প্রসেনজিতের বাড়িতে বিজেপি নেতা

প্রসেনজিতের বাড়িতে বিজেপি নেতা

টালিগঞ্জে ছড়াচ্ছে গেরুয়া হাওয়া। ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে শুরু করেছে গেরুয়া শিবির। মঙ্গলবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়েছিলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। হঠাৎ করে বিজেপি নেতার আগমণ প্রসেনজিতের বাড়িতে এই নিয়ে রাজনৈতিক জল্পনা পারদ চড়তে শুরু করেছে। যদিও নিছক সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন বিজেপি নেতা। কিন্তু হঠাৎ করে ঠিক একুশের ভোটের আগেই কেন সৌজন্য সাক্ষাৎ এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

প্রসেনজিৎকে উপহার

প্রসেনজিৎকে উপহার

শুধু অভিনেতার বাড়িতেই যাননি বিজেপি নেতা। সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন একটি উপহার। বিজেপির চাণক্য অমিত শাহকে নিয়ে লেখা একটি বই প্রসেনজিৎকে উপহার দিয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের অধিকর্তা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। অমিত শাহকে নিয়ে তিনি যেই বইটা লিখেছেন সেটাই উপহার দিয়েছেন অভিনেতাকে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

এর আগে নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন প্রসেনজিৎ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চা-চক্রে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে মোদীর সঙ্গে আলাদা করে কথাও হয়েছিল প্রসেনজিতের। তারপর থেকেই প্রসেনজিতকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তাহলে কি অভিনেতা বিজেিপর দিকে এগোচ্ছেন এই নিয়ে টালিগঞ্জে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

বিজেপির পথে অভিনেতা যশ

বিজেপির পথে অভিনেতা যশ

এদিকে সম্ভবত আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন অভিনেতা যশ দাশগুপ্ত। তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহানের ঘনিষ্ঠবন্ধু তিনি। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিতে পারেন আরও বেশ কয়েকজন অভিনেতা। কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন রুদ্রনীল ঘোষ। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চার্টার্ড বিমানে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+